Gangotri Shrine Closed On Today: শীতের মরসুমের জন্য আজ অন্নকূট উৎসবের পর বন্ধ হচ্ছে গঙ্গোত্রী মন্দিরের দরজা

3004 Gangotri Dham (Photo Credit: X@PTI_News)

শীতের মরসুমের জন্য উত্তরাখণ্ডের গঙ্গোত্রী মন্দিরটি আজ থেকে বন্ধ করে দেওয়া হবে। সকাল ১১টা ৩৬ মিনিটে অন্নকূট উৎসবের পরে আনুষ্ঠানিক ভাবে মন্দিরের দ্বার বন্ধ করা হবে। এই উপলক্ষে মন্দির প্রাঙ্গণ ফুল দিয়ে জাঁকজমকপূর্ণভাবে সজ্জিত করা হয়েছে। মন্দির সূত্রে খবর এই বছর এখনও পর্যন্ত ৭ লক্ষ ৫৭ হাজারেরও বেশি ভক্ত গঙ্গোত্রী মন্দির পরিদর্শন করেছেন।

উল্লেখ্য শীতের মরসুমের জন্য উত্তরাখণ্ডের চারটি পবিত্র মন্দিরের দ্বার বন্ধের দিনক্ষণ আগেই চূড়ান্ত করা হয়েছিল। গঙ্গোত্রী ধামের দ্বার বন্ধের পর আগামীকাল ভাতৃদ্বিতীয়ার পুণ্য লগ্নে রুদ্রপ্রয়াগ জেলার কেদারনাথ মন্দির এবং উত্তরকাশী জেলার যমুনোত্রী মন্দিরের প্রবেশদ্বার বন্ধ হবে এবং আগামী ২৫ নভেম্বর বদ্রীনাথ মন্দিরের দ্বার বন্ধ হবে।

এছাড়াও, দ্বিতীয় কেদার বলে পরিচিত মদমহেশ্বরের দ্বার ১৮ নভেম্বর ব্রহ্ম মুহুর্তে আর তৃতীয় কেদার হিসেবে খ্যাত তুঙ্গনাথের দ্বার ৬ নভেম্বর শীতের মরসুমের জন্য বন্ধ হবে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement