Dhanteras 2019: কাল ধনতেরসের আগে রাতারাতি দাম কমল সোনার, জানুন কত দাম হল

কাল, শুক্রবার ধনতেরস। ধনতেরসের দিনেই দেশে সবচেয়ে বেশি সোনা বিক্রি হয়। এবার দেশের বিভিন্ন ক্ষেত্রে মন্দার প্রভাব সোনার বাজারে পড়েছে। যা নিয়ে সোনার ব্যবসায়ীরা চিন্তায় ছিলেন। ধনতেরস মুখে মুখে এসে যেতেই বাজারের পরিস্থিতি কিছুটা বদলাল।

Dhanteras 2019: কাল ধনতেরসের আগে রাতারাতি দাম কমল সোনার, জানুন কত দাম হল
ধনতেরস। (Photo Credits: Pixinio)

কলকাতা, ২৪ অক্টোবর:  Dhanteras 2019: কাল, শুক্রবার ধনতেরস। ধনতেরসের দিনেই দেশে সবচেয়ে বেশি সোনা বিক্রি হয়। সবাই এই দিনটার দিকেই তাকিয়ে থাকেন সোনার কেনাবেচার দিনে। এবার দেশের বিভিন্ন ক্ষেত্রে মন্দার প্রভাব সোনার বাজারে পড়েছে। যা নিয়ে সোনার ব্যবসায়ীরা চিন্তায় ছিলেন। ধনতেরস মুখে মুখে এসে যেতেই বাজারের পরিস্থিতি কিছুটা বদলাল। এদিন বেশ কিছুটা কমল ২৪ ক্যারাট সোনার দর। একটা মহল থেকে আশঙ্কা ছিল এবার সোনার বিক্রি ৩০ শতাংশ কমতে পারে। গত মাসেই সোনা বিক্রি হয়েছে ৪ হাজার টাকা গ্রাম দরে। তখন থেকেই আশঙ্কা ছিল এবারের ধনতেরসে বিক্রি কমে যেতে পারে।

তবে ধনতেরসের ঠিক আগে ২৪ ক্যারাট সোনার দাম কমল প্রায় ২০০০ টাকা। শহরে বৃহস্পতিবার প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ৩৭ হাজার ১৫০ টাকা। গতকাল, বুধবারই যে ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৩৯ হাজার ১৪০ টাকা। মানে, ১০ গ্রামের দাম কমেছে ১ হাজার ৯৯০ টাকা। যদিও কলকাতায় এদিন ২২ ক্যারাট সোনার দাম কিছুটা হলেও বেড়েছে। বুধবারের তুলনায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১০ টাকা বেড়ে হয়েছে ৩৭ হাজার ৭৫০ টাকা। আরও পড়ুন-এই বিখ্যাত কালী মন্দিরগুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতেন?

ধনাত্রয়োদশী বা ধনবত্রী ত্রয়োদশী। ধনতেরস শব্দের অর্থ হলো সমৃদ্ধি এবং সম্পদ। দীপাবলীর সময় যে লক্ষ্মীপুজো হয় তার দু দিন আগে পালিত হয় ধনতেরাস। দামি ধাতু কিনে সম্পদের দেবতা কুবের-এর পুজো হয় এদিন। 'ধন' শব্দের অর্থ সম্পত্তি। ত্রয়োদশী শব্দের অর্থ হিন্দু ক্যালেন্ডারের ১৩তম দিন। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের তেরোতম দিনে হয় ধনতেরাস। পাঁচ দিন ধরে চলা দীপাবলী উৎসবের শুরুটা হচ্ছে ধনতেরাস দিয়েই। বছরের সবচেয়ে শুভ দিন মনে করা হয় ধনতেরসকে।

কবে হবে ধনতেরস- ২৫ অক্টোবর, শুক্রবার।

ধনতেরসের তিথি: চলতি বছর ত্রয়োদশীর দিন সন্ধ্যে ৭:০৮ মিনিট থেকে পড়ছে। পরদিন, শনিবার দুপুর ৩:৪৭ মিনিট পর্যন্ত থাকবে এই তিথি।

কখন হবে ধনতেরাস প্রার্থনা- ২৫ অক্টোবর, সন্ধ্যা ৭.০৮ থেকে ৮.২০টার মধ্যে।

(The above story first appeared on LatestLY on Oct 24, 2019 07:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).