Monalisa Puja Look: হরতালিকা তিজ উপলক্ষে ভারতীয় সাজে সুন্দরী অভিনেত্রী মোনালিসা
নতুন বউয়ের সাজে নিজেকে সাজিয়ে তুলেছেন অন্তরা বিশ্বাস। অভিনয় জগতে অন্তরা বিশ্বাস পরিচিত মোনালিসা এবং ঝুমা বৌদি নামে। ভোজপুরি অভিনেত্রী হিসেবে জনপ্রিয় মোনালিসা। তবে ভোজপুরি চলচ্চিত্রের পাশাপাশি হিন্দি সিরিয়ালে অভিনয় করেও জনপ্রিয়তা অর্জন করেছেন সুন্দরী মোনালিসা। বড় ও ছোট পর্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় তিনি।
অভিনয়ের সঙ্গে সৌন্দর্য এবং অসাধারণ স্টাইল মোনালিসার জনপ্রিয়তার প্রধান কারণ। মোনালিসার ভক্তের সংখ্যা অগুনতি, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে লক্ষ লক্ষ মানুষ ফলো করে তাকে। প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের ব্যক্তিগত জীবনের ছবি, ভিডিও বা রিল শেয়ার করেন অভিনেত্রী মোনালিসা। শেয়ার করা সব পোস্টেই খুব সুন্দর সাজে দেখতে পাওয়া যায় ঝুমা বৌদিকে।
সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভারতীয় লুকের কিছু ছবি শেয়ার করেছেন মোনালিসা। লাল শাড়ি, মাথায় সিঁদুর, গলায় মঙ্গলসূত্র এবং হাতে চুড়ি - হরতালিকা তিজ উপলক্ষে নিজেকে নতুন বউয়ের সাজে সাজিয়ে তুলেছেন মোনালিসা। এই পোস্টের অনেক ছবিতে পুজো করতেও দেখা যাচ্ছে তাকে। ভারতীয় নতুন বউয়ের সাজে খুব সুন্দর দেখতে লাগছে মোনালিসাকে।
(The above story first appeared on LatestLY on Sep 06, 2024 05:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

