Jaden Newman Hot Photos: স্টাইলিশ অবতারে জেডেন নিউম্যান, নেটপাড়ায় ফের ঝড় তুললেন বাস্কেটবল তারকা
বাস্কেটবল কোর্টের দক্ষ খেলোয়াড় থেকে জনপ্রিয় মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, প্রতিবারই নিজের স্টাইলে নজর কাড়েন জেডেন নিউম্যান। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি আকর্ষণীয় ছবি ও ভিডিওর সিরিজ শেয়ার করে নিজের 'জেমিনি সিজন' বা জন্মদিনের মাসের আনন্দ উদযাপন শুরু করেছেন
Jaden Newman Hot Photos: বাস্কেটবল কোর্টের দক্ষ খেলোয়াড় থেকে জনপ্রিয় মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, প্রতিবারই নিজের স্টাইলে নজর কাড়েন জেডেন নিউম্যান। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি আকর্ষণীয় ছবি ও ভিডিওর সিরিজ শেয়ার করে নিজের 'জেমিনি সিজন' বা জন্মদিনের মাসের আনন্দ উদযাপন শুরু করেছেন তিনি। ক্যাপশনে শুভকামনার ইমোজি সহ লিখেছেন "জেমিনি সিজন"। পোস্টটি শেয়ার করার পরপরই হাজার হাজার অনুরাগী ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। স্পোর্টি লুকের সাথে গ্ল্যামারের নিখুঁত সংমিশ্রণ ঘটিয়ে আরও একবার প্রমান করলেন কীভাবে অনুগামীদের মন জয় করতে হয়।
ঝড় তুলছেন জেডেন
নিজের রাশিচক্রের আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত মেজাজটি এই পোস্টে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন জেডেন। ভালোবাসার ইমোজি এবং প্রশংসামূলক মন্তব্যে ছেয়ে গিয়েছে পোস্টটি। অতি অল্প বয়সে বাস্কেটবল কোর্টে নিজের চেয়ে বয়সে বড় প্রতিদ্বন্দীদের হারিয়ে চর্চায় উঠে এসেছিলেন তিনি। এবার খেলাধুলার গণ্ডি পেরিয়ে ডিজিটাল দুনিয়াতেও নিজের ব্র্যান্ডকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এই তরুণী।
দেখুন ছবিতে
২০০৪ সালের ১৩ জুন জন্ম নেওয়া জেডেন একটি বাস্কেটবল অনুরাগী পরিবারেই বেড়ে উঠেছেন। তাঁর বাবা জেমি কোচ এবং খেলোয়াড় হিসেবে যুক্ত ছিলেন এবং তাঁর ভাই জুলিয়ান নিউম্যানও বাস্কেটবলের দুনিয়ায় বেশ জনপ্রিয় নাম। খুব অল্প বয়সেই থ্রি-পয়েন্ট শটে রেকর্ড গড়ে জাতীয় সংবাদ শিরোনামে এসেছিলেন জেডেন। ডাউনি ক্রিশ্চিয়ান স্কুলে অনবদ্য পারফরম্যান্সের পর তিনি ক্যাল স্টেট এলএ-র হয়ে কলেজ বাস্কেটবল খেলায় অংশ নেন। খেলার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও নিজের জায়গা মজবুত করেছেন তিনি।
দেখুন ছবিতে
ইনস্টাগ্রামে প্রায় ২০ লক্ষের কাছাকাছি ফলোয়ার রয়েছে তাঁর। বাস্কেটবল অনুশীলনের ভিডিও, লাইফস্টাইল এবং ফ্যাশন শুটের ছবি নিয়মিত শেয়ার করে ব্র্যান্ড প্রমোশনেও এগিয়ে রয়েছেন জেডেন। রিয়েলিটি শো 'হ্যালো নিউম্যানস'-এ পরিবারের সাথে উপস্থিত হয়ে নিজের ব্যক্তিত্ব তুলে ধরেছিলেন সাধারণ মানুষের কাছে।
দেখুন ছবিতে
কৈশোরের রেকর্ড ভাঙা পারফরম্যান্স থেকে কলেজ বাস্কেটবল এবং বর্তমানে একজন সফল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, জেডেন নিউম্যানের এই রূপান্তর সত্যিই চোখে পড়ার মতো। জন্মদিনের মাসের শুরুতে নিজের এই গ্ল্যামারাস ও স্পোর্টি অবতারের মাধ্যমে তিনি ফের প্রমান করলেন যে কোর্টের ভেতরেই হোক বা সোশ্যাল মিডিয়ায়, স্পটলাইটে কীভাবে থাকতে হয় তা তাঁর ভালোভাবেই জানা।