Bhojpuri Actress Monalisa: ভারতীয় পোশাকে জনপ্রিয় গানে কোমর দুলিয়ে নাচ ভোজপুরি হট অভিনেত্রী মোনালিসা
মোনালিসা একজন বিখ্যাত ভোজপুরি বড় অভিনেত্রী। মোনালিসার জন্মগত নাম অন্তরা বিশ্বাস, তবে অভিনয় জগতে প্রবেশ করার আগে নিজের নাম পরিবর্তন করে অন্তরা থেকে রাখেন মোনালিসা। বর্তমান যুগে মোনালিসার সঙ্গে ঝুমা বৌদি নামেই পরিচিত ও জনপ্রিয় অন্তরা। মোনালিসা ভোজপুরির সঙ্গে হিন্দি টেলিভিশন সিরিয়াল, শো এবং অন্যান্য অনেক ভাষায় কাজ করেছেন। ভোজপুরি ছবিতে কাজ করার সঙ্গে বাংলা, হিন্দি, ওড়িয়া, তামিল, কন্নড় এবং তেলেগু ছবিতেও কাজ করেছেন মোনালিসা। তিনি ভোজপুরিতে পবন সিং, খেসারি লাল যাদব, দিনেশ লাল যাদবের মতো বড় শিল্পীদের সঙ্গে কাজ করেছেন।
১৯৮২ সালের ২১ নভেম্বর পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন অন্তরা বিশ্বাস তথা অভিনেত্রী মোনালিসা। বাংলা চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে ক্যারিয়ার শুরু করেন এই অভিনেত্রী। ১০০টিরও বেশি ভোজপুরি ছবিতে কাজ করেছেন ঝুমা বৌদি। তাঁর সৌন্দর্যের সঙ্গে অভিনয় এবং নাচের ভক্ত মানুষ। ২০১৬ সালের রিয়েলিটি শো বিগ বস সিজন ১০-এর প্রতিযোগী ছিলেন অভিনেত্রী মোনালিসা। তিনি সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ থাকেন এবং প্রায় প্রতিদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রিল শেয়ার করেন তিনি। মোনালিসা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সবুজ রঙের ভারতীয় পোশাকে কোমর দুলিয়ে নাচের ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওটি খুবই পছন্দ করেছেন মোনালিসার ভক্তরা।
(The above story first appeared on LatestLY on Mar 21, 2025 05:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

