Egg Health Benefit: মুরগির ডিম নাকি হাঁসের ডিম। কোনটা খাওয়া ভালো। জেনে নিন বিস্তারিত

কারো প্রিয় মুরগির ডিম আবার কারো প্রিয় হাঁসের ডিম । তবে ডিম সিদ্ধ বেশি চালু মুরগির। অনেকেই বুঝতে পারেন না হাঁসের ডিম খেলে বেশি পুষ্টি, নাকি মুরগির ডিম। আকারে বড় হওয়ার কারণে হাঁসের ডিমের কুসুমও বড় হয়। তবে কোনটা খাবেন‌ জেনে নিন।

Egg Health Benefit: মুরগির ডিম নাকি হাঁসের ডিম। কোনটা খাওয়া ভালো। জেনে নিন বিস্তারিত

পুষ্টিতে ভরপুর ডিম। প্রতিদিন একটা করে ডিম খাওয়া ভালো। যারা খেলাধুলা করেন তারা অনেকেই ২টি ডিম খান প্রতিদিন। কিন্তু কোন ডিম বেশি উপকার। হাঁসের ডিম নাকি মুরগির।

কারো প্রিয় মুরগির ডিম আবার কারো প্রিয় হাঁসের ডিম । তবে ডিম সিদ্ধ বেশি চালু মুরগির। অনেকেই বুঝতে পারেন না হাঁসের ডিম খেলে বেশি পুষ্টি, নাকি মুরগির ডিম। আকারে বড় হওয়ার কারণে হাঁসের ডিমের কুসুমও বড় হয়।

হাঁস, মুরগি উভয়ের ডিমেই আছে থিয়ামিন, নিয়াসিন, রাইবোফ্লোভিন, প্যান্টোথেনিক অ্যাসিড, ফোলেট, ভিটামিন বি৬, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন এ, ভিটামিন বি১২ ও রেটিনল। তবে তুলনামূলকভাবে হাঁসের ডিমে সব ভিটামিনের বেশি পরিমাণে থাকে।

এবার দেখে নিন কার কত পুষ্টি। ১০০ গ্রাম মুরগির ডিম থাকে ১৪৯ কিলো ক্যালরি এনার্জি। ১০০ গ্রাম হাঁসের ডিমে থাকে ১৮৫ কিলো ক্যালোরি এনার্জি। কার্বহাইড্রেট ও মিনারেলের পরিমাণ দুটি ডিমেই সমান।‌তবে হাঁসের ডিমে প্রোটিনের পরিমাণ সামান্য বেশি থাকে। উভয়ের ডিমেই সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ, দস্তা, তামা, পটাশিয়াম, সোডিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, আয়রন থাকে।

আবার মুরগির ডিমে ক্যালসিয়াম রয়েছে ৬০ মিলিগ্রাম, লোহা রয়েছে ২.১ মিলিগ্রাম, ভিটামিন এ রয়েছে ২৯৯ মাইক্রোগ্রাম। অন্যদিকে, ১০০ গ্রাম হাঁসের ডিমে ক্যালসিয়াম ৭০ মিলিগ্রাম, লোহা ৩ মিলিগ্রাম, ভিটামিন এ ২৬৯ মাইক্রোগ্রাম থাকে। ১০০ গ্রাম হাঁসের ডিমে রয়েছে ১৮১ কিলোক্যালরি খাদ্যশক্তি। ১০০ গ্রাম মুরগির ডিমে রয়েছে ১৭৩ কিলোক্যালরি। প্রতি ১০০ গ্রাম হাঁসের ডিমে প্রোটিনের পরিমাণ ১৩.৫ গ্রাম এবং ১০০ গ্রাম মুরগির ডিমে প্রোটিনের পরিমাণ ১৩.৩ গ্রাম ৷ হাঁসের ডিমের ফ্যাট থাকে ১৩.৭ গ্রাম, মুরগির ডিমে থাকে ১৩.৩ গ্রাম।

হাঁসের ডিমে মনোস্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ মুরগির ডিমের থেকে অনেকটা বেশি থাকে।  অ্যামাইনো অ্যাসিডের পরিমাণও হাঁসের ডিমে বেশি ।  থ্রিওনিন, আইসোলিউসিন, ট্রিপটোফ্যান, লিউসিন, মিথিওনিন, লাইসিন, কিস্টিন, টাইরোসিন, ফেনিলালানিন, ভ্যালাইন, সেরিন, গ্লাইসিন, প্রোলিন, অ্যাসপারটিক অ্যাসিডহিস্টিডিন, অ্যালানিন ও আর্জিনিন সব ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে মুরগির ডিমে।

১০০ গ্রাম হাঁসের ডিমে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ ৩.৬৮ গ্রাম, ১০০ গ্রাম চিকেনে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ ৩.১ গ্রাম।

হাঁসের ডিম বেশি পুষ্টিকর হলেও এই ডিমে কোলেস্টেরলের পরিমাণও বেশি। হার্টের সমস্যা থাকলে খ খাবেন না হাঁসের ডিম। তবে শারীরিক সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডিম খাবেন।

(The above story first appeared on LatestLY on May 09, 2025 01:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).