Dreams Come True: স্বপ্ন কি শুধুই স্বপ্ন হয়? স্বপ্নে নিজেকে দেবতা বা ভিক্ষুক দেখার অর্থ কী? জেনে নিন স্বপ্নের বিষয়ে কী বলে শাস্ত্র...

Dreams Come True: স্বপ্ন কি শুধুই স্বপ্ন হয়? স্বপ্নে নিজেকে দেবতা বা ভিক্ষুক দেখার অর্থ কী? জেনে নিন স্বপ্নের বিষয়ে কী বলে শাস্ত্র...

স্বপ্ন কি শুধুই স্বপ্ন হয়? নাকি সত্যের অন্য এক রূপ! সবাই বলে স্বপ্ন শুধুই স্বপ্ন হয়। কিছু স্বপ্ন মর্মান্তিক, কিছু হয় খুব ভয়ঙ্কর। কিছু স্বপ্ন ঘুম থেকে ওঠার পর সারাদিন মাথায় ঘুরতে থাকে, আবার কিছু স্বপ্ন ঘুম থেকে ওঠার পর মনেও পরে না, কিছু স্বপ্ন অদ্ভুতও হতে পারে। স্বপ্নে কখনও আমরা নিজেদেরকে দেবতা রূপে বা খুব বড়লোক দেখতে পাই, কখনও আবার নিজেদের ভিক্ষুক রূপে দেখতে পাই। চলুন জেনে নেওয়া যাক এই ধরনের স্বপ্নের অর্থ কী, স্বপ্নের বিষয়ে কী বলে শাস্ত্র।

স্বপ্নে নিজেকে ভালো অবস্থানে দেখতে পাওয়া যায় তবে স্বপ্ন বিজ্ঞানের যুক্তি অনুসারে এটি একটি শুভ লক্ষণ। এর অর্থ হল ভবিষ্যতে জীবনে কোনও বড় সুখ আসতে চলেছে। তবে স্বপ্নে নিজেকে অসহায় এবং ভিক্ষুক রূপে দেখতে পেলে, নিজের আত্মবিশ্বাসকে শক্তিশালী করতে হবে। কারণ স্বপ্ন বিজ্ঞান অনুসারে, এই ধরনের স্বপ্ন হতাশা বা নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি করতে পারে। এর ফলে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

স্বপ্ন বিজ্ঞান অনুসারে, স্বপ্নে নিজেকে ধনী ব্যক্তি হিসেবে দেখতে পেলে আপনার পদোন্নতি হতে পারে বা বেতন বাড়তে পারে অথবা সমাজের চোখে আপনার প্রতি সম্মান বাড়তে পারে। স্বপ্নে নিজেকে ভগবান রূপে অর্থাৎ মহিলা হলে স্বপ্নে নিজেকে রাধা এবং পুরুষ হলে নিজেকে কৃষ্ণ রূপে দেখতে পেলে স্বপ্ন বিজ্ঞান এটিকে ইতিবাচক স্বপ্ন বলে মনে করে। এই ধরনের স্বপ্ন জীবনে ভালো কিছু হওয়ার ইঙ্গিত দিয়ে থাকে। তাই এমন স্বপ্ন দেখলে জীবনে ভালো কিছু হতে চলেছে এই ভাবনা নিয়ে প্রচেষ্টা চালিয়ে যেতে হতে।

(The above story first appeared on LatestLY on May 23, 2024 11:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).