Cristiano Ronaldo’s Girlfriend: রোনাল্ডোর ঝড় মাঠে, গার্লফ্রেন্ড জর্জিনার উষ্ণতা প্রিন্টেড বিকিনিতে, দেখুন ছবিতে

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ঝড় তুলছেন মাঠে। চলতি মরসুমে ইতালিয়ান লিগ সিরি-এ তে সর্বাধিক গোলদাতা হওয়ার নজির গড়েন রোনাল্ডো। একমাত্র ফুটবলার হিসেবে ইউরোপের অন্যতম তিন সেরা লিগ ইংলিশ প্রিমিয়র লিগ, স্প্যানিশ লা লিগা ও ইতালিয়ান সিরি এ লিগায় সর্বাধিক গোলদাতা হওয়ার নজির গড়েছেন সিআরএস।

Cristiano Ronaldo’s Girlfriend: রোনাল্ডোর ঝড় মাঠে, গার্লফ্রেন্ড জর্জিনার উষ্ণতা প্রিন্টেড বিকিনিতে, দেখুন ছবিতে

তুরিন, ২৪ মে: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ঝড় তুলছেন মাঠে। চলতি মরসুমে ইতালিয়ান লিগ সিরি-এ তে সর্বাধিক গোলদাতা হওয়ার নজির গড়েন রোনাল্ডো। একমাত্র ফুটবলার হিসেবে ইউরোপের অন্যতম তিন সেরা লিগ ইংলিশ প্রিমিয়র লিগ, স্প্যানিশ লা লিগা ও ইতালিয়ান সিরি এ লিগায় সর্বাধিক গোলদাতা হওয়ার নজির গড়েছেন সিআরএস। রোনাল্ডো যখন মাঠে ঝড় তুলছেন, তখন তাঁর গার্লফ্রেন্ড জর্জিনা রডরিগেজ (Georgina Rodriguez) ঝড় তুলছেন ইনস্টাগ্রামে (Instagram)। আরও পড়ুন: Cristiano Ronaldo: রোনাল্ডোর অনন্য নজির, ইউরোপের সেরা তিন লিগেই টপস্কোরার

অনবদ্য সুন্দর লুক আর দারুণ শারীরিক গঠনের জন্য আন্তর্জাতিক মডেল হিসেবে খ্যাতি আছে জর্জিনার। ২৭ বছরের সুপার মডেল জর্জিনা ইনস্টাগ্রাম সহ নানা সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয়। মাঝেমাঝেই জর্জিনা সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডোর ও তাদের সন্তানদের সঙ্গে ছবি পোস্ট করেন।

সম্প্রতি প্রিন্টেড বিকিনিতে যে ছবি রোনাল্ডোর গার্লফ্রেন্ড জর্জিনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তা বিদ্যুৎ-এর গতিতে ভাইরাল হয়। তাঁর চুল খোলা রেখে, অনবদ্য মেকআপে নিজেকে মেলে ধরেন জর্জিনা। কোপা ইতালিয়া কাপ জয়ের পর রোনাল্ডোকে শুভেচ্ছা জানাতেই এই ছবি পোস্ট করেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Georgina Rodríguez (@georginagio)

রোনাল্ডোকে উদ্দেশ্য করে গার্লফ্রেন্ড জর্জিনা সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, 'আরও একটা দারুণ রেকর্ড । ওই এক এবং অদ্বিতীয়। দুনিয়ার সর্বকালের সেরা।"

 

View this post on Instagram

 

A post shared by Georgina Rodríguez (@georginagio)

জর্জিনা তাঁর সন্তানদের সঙ্গে ছবিও পোস্ট করেছেন। যেখানে আলানা, ইভা, মাতেও এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়ের সঙ্গে ছবি তুলে তিনি ক্যাপশনে লেখেন, 'ড্রিম টিম। একবার দেখুন।"প্রায় পাঁচ বছর ধরে রোনাল্ডো-জর্জিনা একসঙ্গে আছেন। দেখতে দেখতে তাঁদের মেয়ে আলিনার  তিন বছর বয়স হয়ে গেল। শোনা যাচ্ছে রোনাল্ডো-জর্জিনার পঞ্চম সন্তান হতে পারে।

(The above story first appeared on LatestLY on May 24, 2021 01:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).