৬ জুন: কেমন যাবে আপনার আজকের দিনটা, কী উপায় নিলে বদলে যেতে আপনার ভাগ্য

আজ, বৃহস্পতিবার ৬ জুন, ২০১৯-র দিনটা আপনার আর্থিক অবস্থা কেমন যাবে! কী লেখা আছে আপনার ভাগ্যে! কোনও সুখবর থাকছে কি! আজ কি আপনার জন্য কোনও ভাল কিছু অপেক্ষা করে আছে!

৬ জুন: কেমন যাবে আপনার আজকের দিনটা, কী উপায় নিলে বদলে যেতে আপনার ভাগ্য
দৈনিক রাশিফল। (File Image)

আজ, বৃহস্পতিবার ৬ জুন, ২০১৯-র দিনটা আপনার আর্থিক অবস্থা কেমন যাবে! কী লেখা আছে আপনার ভাগ্যে! কোনও সুখবর থাকছে কি! আজ কি আপনার জন্য কোনও ভাল কিছু অপেক্ষা করে আছে! নাকি খারাপ কিছুর অপেক্ষায় কিছু। কী বলছে আপনার ভাগ্য! জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা। কোন রঙটাই বা আপনার কাছে আজ শুভ হতে পারে। আজ কোনও উপায়ে আপনার দিনটা ভাল হতে পারে! জানুন আজকের রাশিফলে-

মেষ- আজকের দিনটা সাবধানে থাকুন। পারিবারিক স্তরে অশান্তির সম্ভাবনা। তবে চাকরী ক্ষেত্রে ভাল খবরের আশা করতে পারেন। মনে রাখবেন আজ যে কাজটাই করবেন ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার পর করবেন। আরও পড়ুন- আপেল আকৃতির এই শিশুকন্যা জন্মের ৫মাস পরে প্রথম বাড়িতে গেল

শুভ উপায়- কোনও সহায় মানুষকে সাহায্য করুন।

শুভ কাজ - অসহায় মানুষকে সাধ্যমত আর্থিক সাহায্য করুন

শুভ সংখ্যা -৩

শুভ রঙ - লাল

বৃষ- উন্নতির যোগ রয়েছে। তবে সেই যোগ যতটা সম্ভব কাজে লাগানোর চেষ্টা করতে হবে।

শুভ উপায়- কোনও গুরুত্বপূর্ণ কাজ করার আগে চোখ বন্ধ করে সবটা ভেবে নিন।

শুভ দান - গরুকে খাওয়ার দিন

শুভ অঙ্ক - ৯

শুভ রঙ - হলুদ

মিথুন- আজ আপনার কিছু অপ্রয়োজনীয় খরচ হতে পারে। আটকে থাকা কোনও কাজ আজই শেষ করুন, না হলে সেই কাজ আগামী দিনে আপনার সমস্যার কারণ হতে পারে। সমস্যাবহুল দিন যেতে পারে, তবে দুপুরের পর এমন একটা খবর পেতে পারেন যা শুনে মনটা খুশি হয়ে যেতে পারে।

শুভ উপায়-লক্ষ্মীমন্ত্র জপ করুন

শুভ দান -- সাদা কাপড় দান করুন

শুভ অঙ্ক-- ৪

শুভ রঙ -- সাদা

কর্কট- আজ আপনার ঘুরতে যাওয়ার যোগ তৈরি পারে, বা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করবেন। আর্থিক দিক থেকেও পরোক্ষভাবে লাভবান হতে পারেন। বিয়ের কথা শুরু হতে পারে। বা সন্তানলাভের সম্ভাবনা আছে।

শুভ উপায়-- সবুজ শাকসব্জী খান

শুভ দান -- চিনি দান করুন

শুভ সংখ্যা-- ৮

শুভ রঙ -- গাঢ় নীল

সিংহ- কোনও উপকারের জন্য আজ দারুণভাবে প্রশংসিত হতে পারেন।

শুভ উপায়-- দুধ জাতীয় জিনিস খান

শুভ দান -- বৃদ্ধ অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য কিছু করুন

শুভ সংখ্যা--- ৩

শুভ রঙ -- লাল

কন্যা- বেশকিছুদিন ধরেই আপনি লক্ষে পৌঁছতে চাইছেন। আজকের দিনে একটা চেষ্টা নিতে পারেন নিজের কাঙ্খিত লক্ষে পৌঁছনোর। আপনার মধ্যে এমন এক শক্তির অনুভব আপনি করবেন যা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। প্রেম, অর্থ ও ব্যবসায় ভাগ্য আজ আপনার সহায় রয়েছে। আটকে থাকা কোনও কাজ হয়ে যেতে পারে। সন্ধ্যার পর আচমকা কোনও খবর পেয়ে উদ্বিগ্ন হতে পারেন। তবে পরে বুঝবেন এটাতে খামোকাই উদ্বেগপ্রকাশ করেছিলেন। শরীরটা তেমন ভাল নাও যেতে পারে।

শুভ উপায়-- ঘরের কোনও বৃদ্ধ মানুষকে উপহার দিয়ে চমকে দিন।

শুভ দান - রক্তদান করুন

শুভ সংখ্যা -১

শুভ রঙ -সবুজ

তুলা- আজকের দিনে আপনার মনে ভালোবাসার সম্পর্ক থেকে বেরিয়ে আসার একটা ইচ্ছে জাগতে পারে। আপনার মনে হতে পারে এই সম্পর্কে পা বাড়ানোর ক্ষেত্রে কিছু আপনাকে পিছন থেকে ধরে রেখেছে। এমনকী সম্পর্কের কমিটমেন্ট নিয়েও আপনার মনে ভয় জাগতে পারে।

শুভ উপায়-- টক কোনও জিনিস মুখে দিয়ে বের হন।

শুভ দান - চাল দান করুন

শুভ সংখ্যা -৪

শুভ রঙ - গেরুয়া

বৃশ্চিক- ব্যবসায় অপ্রত্যাশিত ক্ষতির সম্ভাবনা। চাকরীজীবীদের ক্ষেত্রে দিনটা একটু কম ব্যস্ততার হবে। বিকেলের পর থেকে সময়টা ভাল হতে শুরু করতে পারে। পুরনো কোনও কাছের মানুষ যে আপনার জীবন থেকে দূরে সরে গিয়েছে, তার সঙ্গে আচমকাই কথা হতে পারে।

শুভ উপায়- খাবার পর মিষ্টি খান।

শুভ দান - বৃদ্ধাশ্রমে ঘুরে আসুন

শুভ সংখ্যা - ২

শুভ রঙ - যে কোনও হাল্কা রঙ

ধনু- আইনগত জটিলতায় জড়াতে পারেন। অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। তবে কার্যক্ষেত্রে শুভ খবর অপেক্ষা করে থাকতে পারে।

শুভ উপায় - শিবলিঙ্গে জল দিন।

শুভ দান - পুরোহিতকে কাপড় দান করুন

শুভ সংখ্যা - ৮

শুভ রঙ - সাদা

মকর- আজ দিনটা আপনার হতে পারে। যদি আপনার কাছে আসা সব সুযোগগুলো ভালভাবে বিশ্লেষণ করেন তাহলে ভাল কিছু হতে পারে। যতটা সম্ভব হিসেব কষে পা ফেলুন। কারণ আজ আপনার নেওয়া সিদ্ধান্ত অনেক কিছু বদলে দিতে পারে।

শুভ উপায়- কারও উচ্ছ্বিষ্ট খাবেন না।

শুভ দান - সুগন্ধী কোনও কিছু দান করুন

শুভ সংখ্যা -৭

শুভ রঙ - সবুজ

কুম্ভ- আপনার মনে হতেই পারে ঘনিষ্ট সম্পর্ক নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। মনে হতে পারে আপনাদের সম্পর্কের মধ্যে কিছু একটার অভাব ঘটেছে। এই অভাবের জন্য নিজেকে বা আপনার সঙ্গীকে দায়ী বলেও মনে করতে পারেন। কিন্তু, আজকের দিনটি এই জিনিসগুলো নিয়ে ভাববার সময়। ভেবে বের করার চেষ্টা করুন সম্পর্কের কোন রসায়ণের অভাব আপনাদের মধ্যে দূরত্ব তৈরি করছে।

শুভ উপায়-কেশর যুক্ত দুধ পান করুন।

শুভ দান - মন্দির তৈরিতে সাহায্য করুন

শুভ সংখ্যা -৫

শুভ রঙ - যে কোনও হাল্কা রঙ

মীন- কোনও নতুন কাজ শুরু করবেন না। ঝগড়া-ঝামেলা-অশান্তি থেকে দূরে থাকুন। আপনার কাছে কোনও সুখবর আসতে পারে, যা আপনার জীবনকে নতুন দিশা দেখাতে পারে। পুরনো কাজগুলি সেরে ফেলার চেষ্টা করুন।

শুভ উপায়-শুতে যাওয়ার আগে প্রার্থনা করুন।

শুভ দান- অসহায়কে সাহায্য করুন

শুভ সংখ্যা - ৬

(The above story first appeared on LatestLY on Jun 06, 2019 02:56 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).