৩০ সেপ্টেম্বর, রাশিফল: আজ কেমন যাবে আপনার দিন, কীভাবে আসবে সৌভাগ্য

আজ সপ্তাহের প্রথমদিন সোমবার কী লেখা আছে আপনার ভাগ্যে! কেমন যাবে আপনার আর্থিক অবস্থা! কোনও সুখবর থাকছে কি! আজ কি আপনার জন্য কোনও ভাল কিছু অপেক্ষা করে আছে! নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। কী বলছে আপনার ভাগ্য গণনা! জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা।

দৈনিক রাশিফল। (File Image)

৩০ সেপ্টেম্বর, ২০১৯: আজ সপ্তাহের প্রথমদিন সোমবার কী লেখা আছে আপনার ভাগ্যে! কেমন যাবে আপনার আর্থিক অবস্থা! কোনও সুখবর থাকছে কি! আজ কি আপনার জন্য কোনও ভাল কিছু অপেক্ষা করে আছে! নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। কী বলছে আপনার ভাগ্য গণনা! জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা।

কোন রং বা সংখ্যাটা আপনার কাছে আজ শুভ হতে পারে। জানুন আজকের রাশিফলে।

মেষ- আজকের দিনটায় আপনার আর্থিক কষ্ট দূর হবে। কোনো নতুন কাজ শুরু করুন। আত্মবিশ্বাস বাড়তে পারে। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটান। শরীর মোটের ওপর ভালোই থাকবে। আরও পড়ুন, 'বাজল তোমার আলোর বেণু' শুনলে এবার সাত সকালেই জেগে উঠবে প্রেম; 

শুভ সংখ্যা: ৩

শুভ রঙ- হলুদ

বৃষ- আজ এই জাতক জাতিকাদের আজকের দিনে পুরোনো কোনো বিষয় নিয়ে বন্ধুবান্ধবের সঙ্গে ঝামেলা বিবাদ হতে পারে। দোটানায় পড়তে পারেন। ভেবে চিনতে সিদ্ধান্ত নিন। বসের সঙ্গে আজ সম্পর্ক ভালো রেখে চলুন।

শুভ সংখ্যা: ৮

শুভ রঙ - সবুজ

মিথুন- আজ মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক ক্ষেত্র খুবই শুভ। কোনো পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। আপনার প্রিয় মানুষদের সময় দিন। সম্পর্ক আরও জোরালো হবে। কাছের মানুষদের ঠকাবেন না।

শুভ অঙ্ক: ৪

শুভ রঙ - গোলাপি

কর্কট - কর্কট রাশির জাতকের কাছে দিনটি খুবই ভালো যাবে। ভাই, বন্ধু বান্ধব, প্রতিবেশীদের সঙ্গে মনোমালিন্য থাকলে আজ তা মিটে যাবে। কোনো সুখবর আসতে পারে। সময়ের কাজ সময়ে শেষ করুন সাফল্য পাবেন।

শুভ সংখ্যা: ৭

শুভ রঙ - বেগুনি

সিংহ- সিংহ রাশির জাতক জাতিকাদের আজ মা- বাবার সঙ্গে মতবিরোধ হতে পারে। আইনকানুনজনিত ঘটনায় জড়িয়ে যেতে পারেন। ভেবে চিন্তে কোনো সিদ্ধান্ত নিন। তবেই কাজ শুরু করুন। আজ আপনার প্রেমিক বা প্রেমিকাকে খুশি করার মোক্ষম দিন।

শুভ সংখ্যা: ২

শুভ রঙ - গেরুয়া

কন্যা- আজ ধনলাভ হবে। কারোর সমস্যায় আপনি নাক গলাবেন না। ভাই, বোন ও বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে। কোনো সুখবর আস্তে পারে। তাহলে আপনার মনের কষ্ট দূর হবে।

শুভ সংখ্যা: ৬

শুভ রঙ - হলুদ

তুলা- এই রাশির জাতক জাতিকার কাছে আজকের দিনটি খানিকটা ভালো- মন্দে কাটবে। পরিবারে অশান্তি হতে পারে। ঝগড়া বিবাদ বাড়বে। খরচ বাড়বে। শরীরও খারাপ থাকতে পারে। তাই শরীরের যত্ন নিন। ঝগড়া ঝামেলা এড়িয়ে চলুন।

শুভ সংখ্যা: ৪

শুভ রঙ - নীল

বৃশ্চিক- এই জাতক জাতিকাদের আজ খুব ভালো। যদিও কর্মক্ষেত্রে বিবাদ হতে পারে তাও আপনার সব কাজে সফলতা আসবে। ঘুরতে যাওয়ার যোগ রয়েছে। বিয়ের যোগ রয়েছে। সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে লাভের আশা করা যায়।

শুভ সংখ্যা: ১

শুভ রঙ - সবুজ

ধনু- ধনু রাশির জাতক জাতিকাদের আজ চাকরির যোগ রয়েছে। আজ বিয়ের যোগও রয়েছে। যাত্রার যোগ রয়েছে। গাড়ি সাবধানে চালাতে হবে।

শুভ অঙ্ক: ৩

শুভ রঙ: আকাশি

মকর- মকর রাশির জাতক জাতিকাদের আজ ভ্রমণের যোগ রয়েছে। আর্থিক, সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে যথেষ্ট লাভ হবে। কোনও কাজের জন্য অযথা অপমানিত হতে পারেন। যদিও তার জন্য আপনার বিশেষ কোনও দোষ থাকবে না। ব্যবসায়ীদের ক্ষতির আশঙ্কা থাকবে।

শুভ সংখ্যা: ৬

শুভ রঙ: সাদা

কুম্ভ- এই রাশির জাতক জাতিকাদের কাছে আজ দিনটাভালোই কাটবে। কোনও কাজের বাধা আসবে না। টাকা পয়সা আটকে থাকলে সেটা আজ পেতে পারেন।

শুভ সংখ্যা: ২

শুভ রঙ: বেগুনি

মীন- এই জাতক জাতিকাদের আজ নতুন কাজ শুরু করার জন্য দিনটা শুভ নয়। আজ আপনার খরচ বৃদ্ধি পাবে। কোন বিভ্রাট ছাড়াই যেকোনো কাজ সহজে সফল হয়ে যাবে।

শুভ সংখ্যা: ৯

শুভ রঙ - ধূসর

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement