২৮ সেপ্টেম্বর, ২০১৯ রাশিফল: আজ কেমন যাবে আপনার দিন, কীভাবে আসবে সৌভাগ্য
আজ শনিবার আপনার আর্থিক অবস্থা কেমন যাবে! কী লেখা আছে আপনার ভাগ্যে! কোনও সুখবর থাকছে কি! আজ কি আপনার জন্য কোনও ভাল কিছু অপেক্ষা করে আছে! নাকি খারাপ কিছু অপেক্ষা করছে আপনার ভাগ্যে। কি বলছে আপনার ভাগ্য গণনা! জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা। কোন রং বা সংখ্যাটা আপনার কাছে আজ শুভ হতে পারে। জানুন আজকের রাশিফলে।
২৮ সেপ্টেম্বর, ২০১৯: আজ শনিবার আপনার আর্থিক অবস্থা কেমন যাবে! কী লেখা আছে আপনার ভাগ্যে! কোনও সুখবর থাকছে কি! আজ কি আপনার জন্য কোনও ভাল কিছু অপেক্ষা করে আছে! নাকি খারাপ কিছু অপেক্ষা করছে আপনার ভাগ্যে। কি বলছে আপনার ভাগ্য গণনা! জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা। কোন রং বা সংখ্যাটা আপনার কাছে আজ শুভ হতে পারে। জানুন আজকের রাশিফলে।
মেষ- আজকের দিনটা মেষ রাশির জাতক জাতিকাদের মোটের ওপর ভালো- মন্দে কাটবে। বসের সঙ্গে বিবাদ হতে পারে। বন্ধুদের সঙ্গে দিনটি কাটান। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কোনো কাজ বাকি থাকলে আজ তা সেরে ফেলুন। পরিবারের সহযোগ ভালো পাওয়া যাবে। আরও পড়ুন, মহালয়ার শুভ সকালে ঘাটে- ঘাটে চলছে পিতৃতর্পণ, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চন্ডীপাঠে সূচনা হল দেবীপক্ষের
শুভ অঙ্ক: ২
শুভ রঙ: ধূসর
বৃষ- আজ বৃষ রাশিদের জন্য আজ দিনটি খুবই শুভ। আজ আপনার পরিবারে সুখ শান্তি থাকবে। জেনে বুঝে কাজ করলে খরচার হাত থেকে বাঁচবেন। চটজলদি কোনো সিদ্ধান্ত নেবেন না। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জেনেবুঝে নিন।
শুভ সংখ্যা: ৪
শুভ রঙ - বেগুনি
মিথুন- আজ আপনার সব কাজে সফলতা আসবে। অফিসে কাজে সহকর্মীদের সঙ্গে বিবাদ হতে পারে। তাই বুঝেশুনে চলুন। ঝামেলা এড়িয়ে চলুন।
শুভ সংখ্যা: ৯
শুভ রঙ - আকাশী
কর্কট- আজ এই জাতক জাতিকাদের কাছে দিনটা ভাল যাবে। আপন মানুষের সঙ্গে ঝগড়া ঝামেলা হতে পারে। ঘুরতে যাওয়ার যোগ রয়েছে। বিয়ের যোগ রয়েছে। সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে লাভের আশা করা যায়।
শুভ সংখ্যা: ৬
শুভ রঙ - গোলাপি
সিংহ- ব্যবসায়ীদের ক্ষেত্রে দিনটি শুভ। মান সম্মান বৃদ্ধি পাবে। ধোন লাভ হবে। সরকারি কাজ আজকের দিনে সফল হবে। ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। কোনো সুখবর আসতে পারে। মা বাবার কথা শুনে চলবেন।
শুভ অঙ্ক: ১
শুভ রঙ - আকাশি
কন্যা- কন্যা রাশির জাতকের কাছে আজকের দিনটি খানিকটা ভালো- মন্দে কাটবে। পরিবারে অশান্তি হতে পারে। ঝগড়া বিবাদ বাড়বে। তাই মাথা ঠান্ডা রেখে চলুন।শরীরও খারাপ থাকতে পারে। আজ উপহার পাওয়ার যোগ রয়েছে।
শুভ সংখ্যা: ৮
শুভ রঙ - কালচে লাল
তুলা- তুলা রাশির জাতক জাতিকাদের কাছে আজ দিনটা বিশেষ ভাল যাবে না। শরীর অসুস্থ হতে পারে। অসুস্থতার জন্য খরচ বাড়তে পারে। তবে সাবধানে চললে দিনটা ভালোই কাটবে। আজ আপনার প্রিয় মানুষের কাছ থেকে শান্তি লাভ করবেন।
শুভ সংখ্যা: ৭
শুভ রঙ: ধূসর
বৃশ্চিক- সহকর্মীর সঙ্গে মন কষাকষি থেকে থাকলে আজই তা মিটিয়ে নিন। আইন কানুন, মামলা থেকে দূরে থাকুন। খুব সহজে যেকোনো বিবাদ মিটে যাবে। কাজে সাফল্য আসবে। আজকে বেশি ভাবুক থাকবেন না। শরীর খুব একটা ভালো থাকবে না। নিজের দিকে খেয়াল রাখুন।
শুভ সংখ্যা: ৫
শুভ রঙ - সাদা
ধনু- এই জাতক জাতিকাদের আজ কোনো নতুন কাজ শুরু করা উচিৎ হবে না। বেশি পয়সা খরচ করা উচিত হবেনা। সময়ে নিজের কাজ পূরণ করার চেষ্টা করুন। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ নয়, তবে শরীর মোটের ওপর ভালোই থাকবে। মানহানির যোগ রয়েছে।
শুভ সংখ্যা: ১
শুভ রঙ -হলুদ
মকর- মকর রাশির জাতকের কাছে দিনটি খুবই ভালো যাবে। বিয়ের যোগ রয়েছে। ব্যবসায় বৃদ্ধি বাড়বে। মান- সম্মান বৃদ্ধি পাবে। যাত্রার যোগ রয়েছে। পাওনা মিটে যেতে পারে। সরকারি কাজ আটকে থাকলে, আজ তা সফল হয়ে যাবে।
শুভ সংখ্যা: ৬
শুভ রঙ -গোলাপী
কুম্ভ- কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দিনটি খুবই শুভ। আর্থিক অনটন থাকলে আজ কেটে যাবে। আজ ভ্রমণের যোগ রয়েছে। আর্থিক, সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে যথেষ্ট লাভ হবে। চটজলদি কোনো সিদ্ধান্ত নেবেন না।
শুভ সংখ্যা: ৯
শুভ রঙ -গোলাপী
মীন- আজ আপনি পয়সার লেনদেন করলে তাতে সফলতা পাবেন। সৃজনশীল হন তবে দিনটি আপনার জন্য শুভ। আত্মবিশ্বাস বাড়তে পারে। বন্ধুদের সঙ্গে ঘুরতে যান। শরীর মোটের ওপর ভালোই থাকবে।
শুভ সংখ্যা: ৫
শুভ রঙ: সবুজ
(The above story first appeared on LatestLY on Sep 28, 2019 10:08 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

