২৭ আগস্ট, রাশিফল: আজ কেমন যাবে আপনার দিন, কীভাবে আসবে সৌভাগ্য

আজ মঙ্গলবার আপনার আর্থিক অবস্থা কেমন যাবে! কী লেখা আছে আপনার ভাগ্যে! কোনও সুখবর থাকছে কি! আজ কি আপনার জন্য কোনও ভাল কিছু অপেক্ষা করে আছে! নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে।

২৭ আগস্ট, রাশিফল: আজ কেমন যাবে আপনার দিন, কীভাবে আসবে সৌভাগ্য
দৈনিক রাশিফল। (File Image)

২৭ আগস্ট ২০১৯: আজ মঙ্গলবার আপনার আর্থিক অবস্থা কেমন যাবে! কী লেখা আছে আপনার ভাগ্যে! কোনও সুখবর থাকছে কি! আজ কি আপনার জন্য কোনও ভাল কিছু অপেক্ষা করে আছে! নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে।

কী বলছে আপনার ভাগ্য গণনা! জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা। কোন রঙটাই বা আপনার কাছে আজ শুভ হতে পারে। আজ কোনও উপায়ে আপনার দিনটা ভাল হতে পারে! জানুন আজকের রাশিফলে।

মেষ- আজ আপনার বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। সুযোগ আসলে হাতছাড়া করবেন না। বন্ধুবান্ধবদের সঙ্গে আজ একটা ভালো দিন কাটাতে পারেন। শরীর মোটের ওপর ভালোই থাকবে। কোনো কাজে আলস্য করবেন না। পরিবারকে সময় দিন। আরও পড়ুন, দরিদ্র ব্রাহ্মণদের ভাতা দেবে রাজ্য, তৃণমূল সরকারের ঘোষণার আগেই ভাইরাল পোস্টে বিতর্ক তুঙ্গে

শুভ সংখ্যা: ৩

শুভ রঙ - সবুজ

বৃষ- আজকের দিনটিতে আপনার ধনলাভ হবে। ধনলাভ হলেও শরীরের অসুস্থতার জন্য খরচ হয়ে যেতে পারে। ব্যবসায়ীদের পাওনা পয়সা মিটে যাবে। চটচলদি কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল করবেন না।

শুভ অঙ্ক: ৮

শুভ রঙ- নীল

মিথুন- এই জাতক জাতিকাদের আজকের দিনে অনেক খরচ হয়ে যেতে পারে। তাই একটু বুঝে চলুন। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ নয়। শরীর মতের ওপর ভালোই থাকবে। প্রিয় বন্ধু বা প্রেমিকের সঙ্গে ঝগড়া ঝামেলা হতে পারে।

শুভ অঙ্ক: ২

শুভ রঙ - বেগুনি

কর্কট - আজকের দিনটিতে কর্কটরাশির জাতক জাতিকাদের ভালো মন্দ মিশিয়ে কাটবে। সরকারি কাজ আটকে থাকলে তা হয়ে যাবে। ভালো খবর আসতে পারে।

শুভ সংখ্যা: ৬

শুভ রঙ - হলুদ

সিংহ- সিংহ রাশির জাতক জাতিকাদের কাছে দিনটা ভাল যাবে। ব্যবসায় আপনার অলক্ষ্যেই উন্নতি হবে। চাকরীতে প্রশংসা পাবেন। প্রমোশনের সম্ভাবনা থাকছে। চাকরীর খোঁজে থাকা যুবক-যুবতীদের নতুন রাস্তা মিলবে। তবে শরীরটা নিয়ে চিন্তা থাকবে।

শুভ সংখ্যা: ৩

শুভ রঙ - গোলাপী

কন্যা- কাজের জন্য দেশের অন্যত্র যাওয়ার যোগ তৈরি হতে পারে। গবেষণামূলক কাজে সাফল্য পেতে পারেন। পারিবারিক কোনো কারণে বদনাম হতে পারেন আজ। গৃহ নির্মাণের জন্য আলোচনা এগোবে আজ। ব্যবসায় আজ মিশ্র প্রভাব পড়বে। শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য সুযোগ পাবেন আজ। বিয়ের কথাবার্তা এগোনোর জন্য আজকের দিনটি শুভ।

শুভ সংখ্যা: ৭

শুভ রঙ - যে কোনও গাঢ় রঙ

তুলা- তুলা রাশির জাতক জাতিকাদের কাছে দিনটা মোটের ওপর ভাল যাবে। তবে নিকট আত্মীয়ের প্রাকৃতিক বিপর্যয়ে আটকে থাকার খবর আসতে পারে। ব্যবসায়ীদের কাছে দিনটা ভাল-মন্দই মিশিয়ে যেতে পারে। নতুন কাজের সম্ভাবনা বাড়তে পরে। চাকরিতে কাজের চাপের জন্য ক্লান্তি।

শুভ সংখ্যা: ৯

শুভ রঙ -খয়েরি

বৃশ্চিক- বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। বৈদেশিক কাজে কিছু ঝামেলা দেখা দিলও তার সমাধান করতে পারবেন। বিদেশ যাত্রার প্রচেষ্টায় কিছু সাফল্য পেতে পারেন। শিক্ষকের সাহায্য লাভের যোগ। বৈদেশিক বাণিজ্যে কিছু আয় রোজগার করতে পারবেন। কাউকে প্রভাবিত করার জন্য বেশী খরচ বা সময় নষ্ট করবেন না।

শুভ সংখ্যা: ৫

শুভ রঙ - সবুজ

ধনু- ধনু রাশির জাতক জাতিকাদের কাছে আজ শরীর স্বাস্থ্য নিয়েও চিন্তা বজায় থাকতে পারে। ব্যবসায়ীক ক্ষেত্রে বাধা বিপত্তির কারণে মন ভালো থাকবে না। এর প্রভাব দাম্পত্য জীবনে পড়তে পারে। তবে অপ্রত্য়াশিত কোনও ক্ষেত্র থেকে কোনো অর্থ আশার সম্ভাবনা। চাকরীপ্রার্থীরা একধাপ এগিয়ে যাবেন।

শুভ সংখ্যা: ১০

শুভ রঙ - হলুদ

মকর- মকর রাশির জাতক জাতিকার পক্ষে আজ দিনটা সেভাবে ভাল নাও যেতে পারে। পুরনো কোনও সম্পর্কের কথা মনে পড়ে মনটা খারাপ হলেও, সেটা নিয়ে শান্তি পাবেন। পুরনো কোনো বন্ধু- বান্ধবীদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন আজ। বাবা-মায়ের কাছ থেকে প্রশংসা পাবেন। নতুন চাকরীর খবর পেতে পারেন।

শুভ সংখ্যা: ১

শুভ রঙ -গেরুয়া

কুম্ভ- কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছে দিনটা মোটের ওপর ভাল যাবে। তবে নিকট আত্মীয়ের প্রাকৃতিক বিপর্যয়ে আটকে থাকার খবর আসতে পারে। ব্যবসায়ীদের কাছে দিনটা ভাল-মন্দই মিশিয়ে যেতে পারে। নতুন কাজের সম্ভাবনা বাড়তে পরে। চাকরিতে কাজের চাপের জন্য ক্লান্তি।

শুভ সংখ্যা: ৩

শুভ রঙ - নীল

মীন- মীন রাশির জাতক জাতিকাদের আজ তাঁদের কাজ নির্ধারিত সময়ে শেষ হয়ে যাবে। সহকর্মীদের থেকে অনেক সাহায্য পাবেন। শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে।

শুভ সংখ্যা: ৬

শুভ রঙ: সাদা

(The above story first appeared on LatestLY on Aug 27, 2019 09:08 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).