১৫ নভেম্বর, ২০১৯: আজ আপনার দিন কেমন যাবে তাই নিয়ে ভাবছেন? দেখুন রাশিফল

আজ শুক্রবার। কী রয়েছে আজকে আপনার ভাগ্যে? নতুন কিছু কি ঘটতে চলেছে? কোনও সুখবর থাকছে কি? আজ কি আপনার জন্য কোনও ভাল কিছু অপেক্ষা করে আছে। আজকের দিনে কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা! নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। কী বলছে আপনার ভাগ্য গণনা। জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা। কোন রং বা সংখ্যাটা আপনার কাছে আজ শুভ হতে পারে। জানুন আজকের রাশিফলে।

দৈনিক রাশিফল। (File Image)

১৫ নভেম্বর, ২০১৯: আজ শুক্রবার। কী রয়েছে আজকে আপনার ভাগ্যে? নতুন কিছু কি ঘটতে চলেছে? কোনও সুখবর থাকছে কি? আজ কি আপনার জন্য কোনও ভাল কিছু অপেক্ষা করে আছে। আজকের দিনে কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা! নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। কী বলছে আপনার ভাগ্য গণনা। জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা। কোন রং বা সংখ্যাটা আপনার কাছে আজ শুভ হতে পারে। জানুন আজকের রাশিফলে।

মেষ: আজ দিনটা মোটামুটি শুভ। তবে চলাফেরায় খুব সাবধান থাকতে হবে। যাঁরা গাড়ি চালান তাঁরা আজ অতিমাত্রায় সতর্ক থাকবেন। শরীর-মন ভালো নাও থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটি মোটামোটি ভালোই কাটবে। আরও পড়ুন, জন্ম-জন্মান্তর একসঙ্গে থাকবার প্রার্থনা নিয়ে বিবাহ বার্ষিকীতে তিরুপতিতে দীপভীর

শুভ সংখ্যা: ৮

শুভ রং - গাঢ় লাল

বৃষ- ন্যায্য পাওনা পেতে দেরি হবে। সোনা ব্যবসায়ীদের লাভ বেশি হবে। সন্তানদের বিষয়ে শুভ খবর আশা করতে পারেন। পরীক্ষার্থীদের পরীক্ষা ভালো হবে। মাথা ঠান্ডা রাখুন। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ।

শুভ সংখ্যা: ৭

শুভ রং- ধূসর

মিথুন: আজকের দিনটি ভালো দিন। সরকারি কর্মচারীদের জন্য কিছু ভালো খবর আশা করা যায়। ব্যবসা ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে। দিনটিকে ভালো ভাবে কাটানোর জন্য পরিবার ও কাছের মানুষদের যথেষ্ট সময় দিন।

শুভ সংখ্যা: ৩

শুভ রং - সাদা

কর্কট : আজকের দিনটি আপনার জন্য শুভ দিন। আজ নতুন কোনও কাজ হাতে নিতে পারেন। ব্যবসা খুলতে পারেন। আজ আপনার শরীর ঠিক থাকবে। প্রেমে বাধা নেই।

শুভ সংখ্যা:৬

শুভ রং - ধূসর

সিংহ: দিনটি অশুভ দিন। কাছের মানুষদের মধ্যে দ্বন্দ্ব বাধার প্রবল আশঙ্কা রয়েছে। কর্মস্থলে বসকে যথাসম্ভব এড়িয়ে চলবেন। শরীর ভালো যাবে না। মনও ভালো থাকবে না।

শুভ সংখ্যা: ৯

শুভ রং - কমলা

কন্যা: দিনটি বেশ ভালো দিন। ব্যবসায় লগ্নি বাড়ান। পরীক্ষার্থীদের পরীক্ষা ভালো হবে। নতুন কোনও প্রেমে পড়তে পারেন। তবে নিজেকে সংযত রাখার চেষ্টা করুন।

শুভ সংখ্যা: ৩

শুভ রং -সবুজ

তুলা: দিনটি শুভ দিন। ব্যবসায় বেশ লাভ হবে এবং বেশি পুঁজিও লগ্নি করতে পারেন। ভাই-বোনদের মধ্যে বিবাদ হতে পারে। কাছের মানুষকে কাছে টেনে নিন।

শুভ সংখ্যা: ৯

শুভ রং - কালচে লাল

বৃশ্চিক: সব কাজে সতর্কতা অবলম্বন করবেন। দুর্ঘটনা ঘটতে পারে। ধারালো অস্ত্র ও আগুন থেকে দুরে থাকবার চেষ্টা করবেন। হার্টের রোগী এবং পেসমেকার যাঁদের আছে তাঁরা সাবধানে থাকবেন। মনোযোগ দিয়ে নিজের কাজ করুন। ফল পাবেন। নতুন বন্ধুত্বের ক্ষেত্রে সাবধান।

শুভ সংখ্যা: ৮

শুভ রং -কালো

ধনু: দিনটা মোটামুটি শুভ। সব কাজে বন্ধুর সহযোগিতা পাবেন। কর্মস্থলে বসের প্রশংসা পাবেন। অবৈধ প্রেমের কারণে ঘরে তুমুল অশান্তির আশঙ্কা আছে। তাই জেনেবুঝে কাজ করুন।

শুভ সংখ্যা: ৫

শুভ রং - হালকা হলুদ

মকর: শরীরে ব্যাথা বেদনা থাকলে হঠাৎই খুব বাড়তে পারে। প্রেমে হতাশা। পাওনা টাকা সবটা হাতে আসবে না। ব্যবসা শুরু করতে পারেন। শিক্ষার্থীদের বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে। প্রেমে বাধা।

শুভ সংখ্যা:৬

শুভ রং - গাঢ় নীল

কুম্ভ: ব্যবসা মোটামোটি ভালো হবে। লগ্নি বাড়াতে পারেন। সন্তানের বিষয়ে সুখবর আশা করতে পারেন। মন ভালো থাকবে। তাই নতুন কিছু নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন।

শুভ সংখ্যা: ৩

শুভ রং - মেরুন

মীন: দিনটি ভালোমন্দ মিশিয়ে কাটবে। বেকার যুবক-যুবতীরা কিছু সুখবর আশা করতে পারেন। পারিবারিক শান্তি বজায় থাকবে। পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন।

শুভ সংখ্যা: ৫

শুভ রং - হলুদ

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement