১৩ অক্টোবর, ২০২০: ভয়ে ভয়ে জীবন তো কাটছে, এর মধ্যে সুখবর কি আসতে পারে? কেমন যাবে দিন?জানুন আজকের রাশিফলে

আজ মঙ্গলবার। কোনও সুখবর থাকছে কি? আজ কতটা ভালো কাটবে আপনার দিন? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? আজকের দিনে কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। কী বলছে আপনার ভাগ্য গণনা। জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা। কোন রং বা সংখ্যাটা আপনার কাছে আজ শুভ হতে পারে। জানুন আজকের রাশিফলে।

আজকের রাশিফল (File Image)

১৩ অক্টোবর, ২০২০: আজ মঙ্গলবার। কোনও সুখবর থাকছে কি? আজ কতটা ভালো কাটবে আপনার দিন? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? আজকের দিনে কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। কী বলছে আপনার ভাগ্য গণনা। জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা। কোন রং বা সংখ্যাটা আপনার কাছে আজ শুভ হতে পারে। জানুন আজকের রাশিফলে।

মেষ: আজ আপনার জীবনে অনেক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। অনেক প্রশংসা পাবেন। অনেক সমস্যার সমাধান হবে। প্রেমে ব্যর্থতা।

শুভ সংখ্যা: ৩

শুভ রং - কালচে লাল

বৃষ: বিদ্যার্থীদের জন্যও ভালো দিন। মন ভালো রাখুন। পরিবারের সঙ্গে ঘুরতে যান। কাজে মন দিন। পড়ে থাকা সব কাজ শেষ করতে সক্ষম হবেন। চিকিৎসক ও সরকারি চাকুরিজীবীদের পক্ষে দিনটা ভালো। ভবিষ্যৎ নিয়ে ভাবনাচিন্তা করুন। প্রেম নিয়ে কষ্টে পাবেন। লটারি কাটতে পারেন।

শুভ সংখ্যা: ২

শুভ রং - ধূসর

মিথুন: আজ গুরুত্বপূর্ণ কিছু ঘটবে। মনে রাখার মত ঘটনা ঘটবে। নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করতে সক্ষম হবেন। পরিবারে কারও সরকারি চাকরি হতে পারে। বিদেশভ্রমণ হতে পারে। প্রেমে ত্রিকোণ প্রেমের যোগ।

শুভ সংখ্যা: ১

শুভ রং - লাল

কর্কট: দৃঢ়তার সঙ্গে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। স্বাস্থ্য ভালো থাকবে। নতুন করে কোনও কাজ শুরু করুন। কর্মক্ষেত্রে মোটামুটি ভালোই কাটবে। পরিবারে মতবিরোধ হতে পারে। মাথা ঠান্ডা রাখুন। প্রেম ভালোই কাটবে।

শুভ সংখ্যা: ৭

শুভ রং -কমলা

সিংহ: আজ গাড়ি চালাবেন না। চাকরির যোগ আছে। নতুন কিছু করতে পারেন। জীবন আপনাকে নতুন কিছু দেখাবে। প্রেমে সফল। লটারি কিনলে শুভ। আজ উপহার পেতে পারেন।

শুভ সংখ্যা: ৬

শুভ রং - সবুজ

কন্যা: দিনটা পরিবারের সঙ্গে আনন্দে, ঘুরে বেড়িয়ে কাটাতে পারবেন। বাড়িতে লোক সমাগম ঘটতে পারে ৷ আধ্যাত্মিক কাজকর্ম করতে পারবেন। প্রেমে খুশির বন্যা বইবে। অর্থলাভ হবে।

শুভ সংখ্যা: ৩

শুভ রং - গোলাপি

তুলা: পরিবারকে প্রাধান্য দিন৷ স্বপ্নপূরণ হবে। কোনও বিরোধের অবসান ঘটবে৷ ঠান্ডা মাথায় করা কাজ সাফল্য নিয়ে আসতে পারে। প্রেমে বিফল। লটারি থেকে টাকা অর্জন।

শুভ সংখ্যা: ৯

শুভ রং - কালো

বৃশ্চিক: সুষ্ঠভাবে একাধিক কাজ সম্পন্ন করতে পারবেন ৷ প্রবৃত্তির দ্বারা পরিচালিত হতে পারেন৷ কোনও চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন।

শুভ সংখ্যা: ৮

শুভ রং - সাদা

ধনু: আজ গোপন প্রেম ফাঁস হয়ে যেতে পারে। প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটান। বিবাহিত জীবন ভালোই কাটবে। নতুন কাজের যোগ আছে। রান্নাবান্নায় ঝোঁক বাড়বে।

শুভ সংখ্যা: ৫

শুভ রং - গাঢ় নীল

মকর: আপনার জীবনের সবচেয়ে ভালো দিন হয়ে থাকতে পারে আজকের দিনটি। শুধু নিজেকে সকলের সামনে মেলে ধরুন। দিনটা কাটাতে পারবেন পরিবারের সঙ্গে আনন্দ করে ৷ প্রশংসিত হতে পারেন পরিবারের লোকের দ্বারা। পরিবার গর্বিত হবে। বিয়ের যোগ রয়েছে।

শুভ সংখ্যা:৬

শুভ রং - নীল

কুম্ভ: বিদ্যার্থীদের জন্য শুভ। খুশির জোয়ার আনবে আজকের দিন। নতুন ব্যবসার পরিকল্পনা করতে পারেন। মাথা ঠান্ডা রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। লটারি কাটতে পারেন।

শুভ সংখ্যা: ৩

শুভ রং - মেরুন

মীন: স্বাস্থ্য সহায় থাকবে। দীর্ঘমেয়াদি ফল পেতে পারেন কোনও কাজ সম্পন্ন করে। কর্মক্ষেত্রে কোনও কারণে বসের সঙ্গে ঝগড়া হতে পারে। আর্থিক সমস্যা চিন্তার কারণ হবে না। প্রেমে নতুন কিছু ঘটতে পারে।

শুভ সংখ্যা: ৫

শুভ রং - হালকা হলুদ

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement