১৩ নভেম্বর, ২০১৯: আপনার সুখের সময় এল কি? কেমন যাবে আজকের দিন? জানুন আজকের রাশিফলে

আজ বুধবার। সপ্তাহের তৃতীয়দিন। কেমন যাবে আজ বাকি দিনটা? কী রয়েছে আজকে আপনার ভাগ্যে? নতুন কিছু কি ঘটতে চলেছে? কোনও সুখবর থাকছে কি? আজ কি আপনার জন্য কোনও ভাল কিছু অপেক্ষা করে আছে। আজকের দিনে কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা! নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। কী বলছে আপনার ভাগ্য গণনা। জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা। কোন রং বা সংখ্যাটা আপনার কাছে আজ শুভ হতে পারে। জানুন আজকের রাশিফলে।

দৈনিক রাশিফল। (File Image)

১৩ নভেম্বর, ২০১৯: আজ বুধবার। সপ্তাহের তৃতীয়দিন। কেমন যাবে আজ বাকি দিনটা? কী রয়েছে আজকে আপনার ভাগ্যে? নতুন কিছু কি ঘটতে চলেছে? কোনও সুখবর থাকছে কি? আজ কি আপনার জন্য কোনও ভাল কিছু অপেক্ষা করে আছে। আজকের দিনে কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা! নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। কী বলছে আপনার ভাগ্য গণনা। জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা। কোন রং বা সংখ্যাটা আপনার কাছে আজ শুভ হতে পারে। জানুন আজকের রাশিফলে।

মেষ: আজ দিনটা খুব একটা শুভ নয়। চলাফেরা করতে হলে খুব সাবধান থাকতে হবে। যাঁরা গাড়ি চালান তাঁরা আজ অতিমাত্রায় সতর্ক থাকবেন। শরীর-মন ভালো থাকবে না। প্রেমে ব্যাঘাত ঘটবে। আরও পড়ুন, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে গুড টাচ-ব্যাড টাচের শিক্ষা দেবে সরকার

শুভ সংখ্যা: ১

শুভ রং - গাঢ় লাল

বৃষ: দিনটি আজ খুব ভালো না গেলেও রত্ন ব্যবসায়ীদের লাভ বেশি হবে। ন্যায্য পাওনা পেতে বিলম্ব হবে। সন্তানদের বিষয়ে \সুখবর আশা করতে পারেন। পরীক্ষার্থীদের পরীক্ষা ভালো হবে। নতুন কিছু করার চেষ্টা করুন। প্রেমের জন্য দিনটি শুভ।

শুভ সংখ্যা: ১০

শুভ রং - গোলাপি

মিথুন: আজ এই জাতক জাতিকার কাছে ভালো দিন। বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের জন্য কিছু ভালো খবর আশা করা যায়। ব্যবসা ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে। ভ্রমণের সুযোগ আসতে পারে।

শুভ সংখ্যা: ৩

শুভ রং - সাদা

কর্কট: আজ শুভ দিন। আজ নতুন কোনও কাজ হাতে নিতে পারেন। দোকান খুলতে পারেন। আজ নিজের শরীর ঠিক থাকবে। পরিবারের খেয়াল রাখুন।

শুভ সংখ্যা: ৪

শুভ রং - কমলা

সিংহ: দিনটি ভালো মন্দে কাটবে। ভাইদের মধ্যে দ্বন্দ্ব বাধার প্রবল আশঙ্কা রয়েছে। কর্মস্থলে বসকে যথাসম্ভব এড়িয়ে চলবেন। শরীর ভালো যাবে না। মন ভালো থাকবে না। প্রেমের ক্ষেত্রে সময় ব্যয় করুন।

শুভ সংখ্যা: ৭

শুভ রং - ধূসর

কন্যা: আজ আপনার জন্য দিনটি ভালো দিন। ব্যবসায় লগ্নি বাড়ান। পরীক্ষার্থীদের পরীক্ষা ভালো হবে। নতুন কোনও প্রেমে পড়তে পারেন। তাই বুঝেশুনে পদক্ষেপ ফেলবেন।

শুভ সংখ্যা: ৩

শুভ রং - হালকা সবুজ

তুলা: আজ শুভ দিন। ব্যবসায় লাভ বেশি হবে এবং বেশি পুঁজিও লগ্নি করতে পারেন। ভাই-বোনদের মধ্যে বিবাদ হতে পারে। পরিবারের সঙ্গে ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন।

শুভ সংখ্যা: ৮

শুভ রং - কালচে লাল

বৃশ্চিক: আজ একটু সাবধানে থাকবেন। ধারালো অস্ত্র ও আগুন থেকে নিজেকে দুরে থাকবার চেষ্টা করবেন। শারীরিক অসুস্থতা থাকলে সাবধানে থাকবেন।

শুভ সংখ্যা: ৯

শুভ রং - কালো

ধনু: শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। নতুন কিছু করার ভাবনাচিন্তা করুন। প্রেমে ব্যাঘাত ঘটতে পারে। নিজের মন শান্ত রাখুন।

শুভ সংখ্যা: ৫

শুভ রং - হালকা হলুদ

মকর: দিনটা মোটামুটি ভালোই যাবে। বন্ধুর সহযোগিতা পাবেন। কর্মস্থলে বসের প্রশংসা পাবেন। অবৈধ প্রেমের কারণে ঘরে তুমুল অশান্তির আশঙ্কা আছে।

শুভ সংখ্যা:৬

শুভ রং - গাঢ় নীল

কুম্ভ: ব্যবসা ভালো হবে। লগ্নি বাড়াতে পারেন। সন্তানের বিষয়ে সুখবর আশা করতে পারেন। অনেকদিনের আটকে থাকা কাজ সফল হয়ে যাবে। প্রেমের বিষয়ে সাবধান থাকুন।

শুভ সংখ্যা: ২

শুভ রং - মেরুন

মীন: বেকার যুবক-যুবতীরা কিছু সুখবর আশা করতে পারেন। পারিবারিক শান্তি বজায় থাকবে। মা, বাবাকে ঘুরতে নিয়ে যেতে পারেন। প্রেমিক, প্রেমিকাকে যথেষ্ট সময় দিন।

শুভ সংখ্যা: ৫

শুভ রং - হলুদ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement