YouTuber and Bigg Boss OTT 2 winner Elvish Yadav case: এলভিশ যাদব মামলায় ঈশ্বর ও বিনয় নামে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার, দুজনেই হরিয়ানার বাসিন্দা জানাল নয়ডা পুলিশ

গত বছর নভেম্বর মাসে সাপের বিষ ব্যবহার ও পাচারের অপরাধে ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্তে নামে পুলিশ। তার মধ্যে এলভিসের নামও ছিল।

YouTuber and Bigg Boss OTT 2 winner Elvish Yadav case: এলভিশ যাদব মামলায় ঈশ্বর ও বিনয় নামে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার, দুজনেই হরিয়ানার বাসিন্দা জানাল নয়ডা পুলিশ
Elvish Yadav (Photo Credit: Instagram)

জনপ্রিয় ইউটিউবার ও  ‘বিগ বস্‌ ওটিটি ২’ (YouTuber এবং Big Boss OTT 2) বিজেতা এলভিস যাদবকে রেভ পার্টিতে সাপের বিষ সরবরাহ করার অভিযোগে গত রবিবার গ্রেফতার করে নয়ডা পুলিস।গত বছর নভেম্বর মাসে সাপের বিষ ব্যবহার ও পাচারের অপরাধে ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্তে নামে পুলিশ। তার মধ্যে এলভিসের নামও ছিল। এবার এই কেসের সঙ্গে জড়িত ঈশ্বর ও বিনয় নামে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করল নয়ডা পুলিশ। এলভিশ যাদবকে গ্রেফতারের পর পুলিশি তদন্ত জোরদার হয়। তাঁকে জেরা করে এদের সন্ধান পাওয়া যায়। ঈশ্বর ও বিনয় দুজনেই হরিয়ানার বাসিন্দা বলে জানিয়েছে নয়ডা পুলিশ।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 20, 2024 11:01 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).