Mumbai Youth Molests Minor: যৌন সম্পর্কে আপত্তি জানানোয় দেওয়ালে কিশোরীর মাথা ঠুকে দিল তরুণ!
যৌন সম্পর্কে (Sex) আপত্তি জানানোয় কিশোরীর মাথা দেওয়ালে ঠুকে দিল তরুণ! ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের নালাসোপারায় (Mumbai, Nalasopara)। গুরুতর আহত হয় মেয়েটি। ঘটনার পরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় ওই অভিযুক্ত। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ঘটনার কথা জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
মুম্বই, ২১ নভেম্বর: যৌন সম্পর্কে (Sex) আপত্তি জানানোয় কিশোরীর মাথা দেওয়ালে ঠুকে দিল তরুণ! ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের নালাসোপারায় (Mumbai, Nalasopara)। গুরুতর আহত হয় মেয়েটি। ঘটনার পরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় ওই অভিযুক্ত। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ঘটনার কথা জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, জানা গিয়েছে, মুম্বইয়ের নালাসোপারায় একই বহুতলে থাকে ১৪ বছরের ওই কিশোরী এবং অভিযুক্ত যুবকটি। ফলে দুজনেই একে-অপরের সঙ্গে পরিচিত ছিল। অভিযোগ, গত রবিবার পৌনে নটা নাগাদ মেয়েটির সঙ্গে গল্প করতে ডাকে ওই যুবক। তাকে পাশের বহুতলের টেরসে (Terrace) নিয়ে যায়। সেখানে গিয়ে মেয়েটিকে আপত্তিজনকভাবে স্পর্শ করতে শুরু করে সে। এমনকী যৌন সম্পর্ক করতেও তাঁকে জোর করতেও শুরু করে বলে অভিযোগ। আপত্তি জানানোয় ছেলেটি মেয়েটির চুলের মুঠি ধরে সজোরে মাথা ঠুকে দেয় দেওয়ালে। মেয়েটির কাতরাতে থাকে। সেই সময় তার সেলফোনটি (Cell Phone) চুরি করে তড়িঘড়ি চম্পট দেয় ছেলেটি। আরও পড়ুন: Prashant Kishor On NRC: অমিত শাহকে বিঁধলেন প্রশান্ত কিশোর; দেশজুড়ে ১৫জন অবিজেপি মুখ্যমন্ত্রী, কীভাবে সম্ভব এনআরসি?
বাড়ি গিয়ে বাবা-মাকে সমস্ত কথা খুলে জানায় কিশোরী। তার মাথার পেছনে, কপালে এবং হাতে প্রবল আঘাত লাগে। নাবালিকার (Minor Girl) অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে পকসো (Pokso) ধারায় মামলা রুজু হয়েছে। তার খোঁজে চলছে চিরুনি তল্লাশি।
(The above story first appeared on LatestLY on Nov 21, 2019 02:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

