Rajasthan Shocker: দুধ আনতে গিয়ে রাজস্থানে ধর্ষিতা আট বছরের নাবালিকা

বাড়ি থেকে দুধ আনতে বেরিয়ে ধর্ষিতা হল আট বছরের নাবালিকা। পাশবিক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের বিকানের জেলায়। ট্রেনে করে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়েছে বলে বুধবার জানিয়েছে পুলিশ।

Rajasthan Shocker: দুধ আনতে গিয়ে রাজস্থানে ধর্ষিতা আট বছরের নাবালিকা
প্রতীকী ছবি (Photo Credits: File Photo)

জয়পুর: বাড়ি থেকে দুধ (Milk) আনতে বেরিয়ে ধর্ষিতা (Rape) হল আট বছরের নাবালিকা (minor girl)। পাশবিক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) বিকানের (Bikaner) জেলায়। ট্রেনে করে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়েছে বলে বুধবার জানিয়েছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ও পকসো আইনের একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। আরও পড়ুন: Sonia Gandhi Decline Ram Temple Invitation: 'আরএসএস, বিজেপির অনুষ্ঠান', রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ ফেরালেন সোনিয়া, অধীররা

এপ্রসঙ্গে নাপাসার পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ কুমার বলেন, অপরাধ ঘটানোর পর এলাকা থেকে পালিয়ে গেছিল অভিযুক্ত। ট্রেনে করে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। তাকে বিকানের নিয়ে এসে জেরা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, সোমবার রাতে বিকানের জেলার সেন্থাল গ্রামের বাসিন্দা ওই নাবালিকা দুধ আনতে বাড়ির বাইরে বেরিয়ে ছিল। বাইরে অন্য শিশুদের দেখে তাদের সঙ্গে খেলতে শুরু করে। সেই সময়ে তার এক প্রতিবেশী ১৯-২০ বছরের যুবক মোহিত কুমহার তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মেয়েটি বাড়ি ফিরে পরিবারের লোকেদের সব কথা খুলে বলে। মেয়েটিকে পরে বিকানের সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। আরও পড়ুন: Ghaziabad: বিজেপি কাউন্সিলারের মাথা কাটার হুমকি গাজিয়াবাদের মেয়রের, দেখুন ভাইরাল ভিডিয়ো

(The above story first appeared on LatestLY on Jan 10, 2024 04:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).