Priyanka Gandhi: 'দুষ্কৃতীদের প্রশ্রয় দিচ্ছেন', লাখিমপুরে কৃষক মৃত্যুর ঘটনায় মোদীকে আক্রমণ প্রিয়াঙ্কার

গত ৩ অক্টোবর উত্তরপ্রদেশের লাখিমপুর খেরিতে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ৮ কৃষকের। এমনই অভিযোগ উঠতে শুরু করে। ৩ অক্টোবরের ওই ঘটনার পরপরই আশিস মিশ্রর শাস্তি এবং কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ইস্তফার দাবিতে সরব হন বিরোধীরা।

Priyanka Gandhi: 'দুষ্কৃতীদের প্রশ্রয় দিচ্ছেন', লাখিমপুরে কৃষক মৃত্যুর ঘটনায় মোদীকে আক্রমণ প্রিয়াঙ্কার
Narendra Modi, Priyanka Gandhi (Photo Credit: Instagram)

দিল্লি, ১৬ ডিসেম্বর: দুষ্কৃতীদের রক্ষা করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) এভাবেই আক্রমণ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। লাখিমপুর খেরির ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন প্রিয়াঙ্কা গান্ধী। একের পর এক ট্যুইট করে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ করেন প্রিয়াঙ্কা। লাখিমপুর খেরির (Lakhimpur Kheri) ঘটনায় তদন্ত করতে নেমে সিট জানিয়েছে, ওই ঘচনা পূর্ব পরিকল্পিত। এরপরও প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত না করে দুষ্কৃতীদের প্রশ্রয় দিচ্ছেন বলে আক্রমণ করেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রসঙ্গত প্রিয়াঙ্কা গান্ধীর পাশাপাশি রাহুল গান্ধীও আজ সংসদে লাখিমপুর খেরির ঘটনা নিয়ে সরব এবং কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ইস্তফা এবং শাস্তির দাবিতে সরব হন।

দেখুন কী লিখলেন প্রিয়াঙ্কা গান্ধী...

 

গত ৩ অক্টোবর উত্তরপ্রদেশের লাখিমপুর খেরিতে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর (Ajay Mishra) ছেলে আশিস মিশ্রর গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ৮ কৃষকের। এমনই অভিযোগ উঠতে শুরু করে। ৩ অক্টোবরের ওই ঘটনার পরপরই আশিস মিশ্রর শাস্তি এবং কেন্দ্রীয়  মন্ত্রী অজয় মিশ্রর ইস্তফার দাবিতে সরব হন বিরোধীরা।

আরও পড়ুন:  Rahul Gandhi: 'লাখিমপুর খেরিতে যে মন্ত্রী কৃষকদের হত্যা করছেন, তাঁর ইস্তফা, শাস্তি চাই', অভিযোগ রাহুলের

লাখিমপুর খেরির ঘটনায় আশিস মিশ্রকে থানা থেকে তলব করা হলেও, প্রথমে তিনি হাজির হননি। যা নিয়ে শোরগোল শুরু হয়ে যায়। আশিস মিশ্র থানায় পরে হাজির হলেও অজয় মিশ্রকে ইস্তফা দিতে দেখা যায়নি। যা নিয়ে বিরোধীদের একের পর এক তোপের মুখে পড়তে দেখা যায় কেন্দ্রীয় সরকারকে।

(The above story first appeared on LatestLY on Dec 16, 2021 12:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).