Karnataka Shocker: পারিবারিক বিবাদের জের, তিন সন্তানকে মেরে আত্মঘাতী গৃহবধূ

বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূ সন্তানদের বিষ খাইয়ে হত্যা করে পরে নিজে আত্মঘাতী হন। বিষয়টি শুক্রবার জানাজানি হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

Karnataka Shocker: পারিবারিক বিবাদের জের, তিন সন্তানকে মেরে আত্মঘাতী গৃহবধূ
প্রতীকী ছবি (Photo Credit: File Photo)

মাণ্ড্য: পারিবারিক বিবাদের (family dispute) জেরে তিন সন্তানকে (three children) খুন করে গলায় দড়ি দিয়ে (hanged herself) আত্মঘাতী হলেন এক গৃহবধূ (housewife)। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka) মাণ্ড্য (Mandya) জেলায়। ৩০ বছর বয়সী মৃত ওই গৃহবধূর নাম উসনা কাউসার। আর তাঁর তিন সন্তান হল সাত বছরের পুত্র হ্যারিস ও দুই কন্যা আলিশা (৪) ও ফতিমা (২)।

পুলিশ সূত্রে জানা গেছে, কর্নাটকের মাণ্ড্যর মাড্ডুর শহরের হোলে বিড্ডি এলাকার বাসিন্দা উসনা অখিল নামে একজন গাড়ি মেকানিকের সঙ্গে বিয়ে করেছিলেন। পারিবারিক বিবাদের জেরে ওই গৃহবধূ খাবারে বিষ মিশিয়ে নিজের তিন সন্তানকে খাইয়ে দেন। পরে নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।

স্থানীয় সূত্রে খবর, উসনা কাউসার মাড্ডুর শহরের একটি নার্সিং হোমে কাজ করতেন। মাঝে মধ্যেই স্বামী ও স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হত। বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূ সন্তানদের বিষ খাইয়ে হত্যা করে পরে নিজে আত্মঘাতী হন। বিষয়টি শুক্রবার জানাজানি হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

(The above story first appeared on LatestLY on Dec 02, 2022 02:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).