Thane: বিয়ে করতে অস্বীকার করায় প্রেমিকের যৌনাঙ্গ কেটে নিল মহিলা!
বিয়ে প্রত্যাখানের 'শাস্তি'তে যৌনাঙ্গ কেটে নিল প্রেমিকা! মহারাষ্ট্রের থানে জেলায় ঘটল এমনই এক চাঞ্চল্যকর ঘটনা।
বিয়ে প্রত্যাখানের 'শাস্তি'তে যৌনাঙ্গ কেটে নিল প্রেমিকা! মহারাষ্ট্রের থানে জেলায় ঘটল এমনই এক চাঞ্চল্যকর ঘটনা। ২৬ বছরের এক মহিলা রাগে তার প্রেমিকের যৌনাঙ্গ কেটে নিলেন। এমন কথাই জানিয়েছে পুলিশ। গত শুক্রবার থানের ভিওয়ান্ডিতে এই ঘটনা ঘটে। পদ্মা নগর এলাকায় ৩১ বছরের এক ব্যক্তি-কে রান্নাঘরের ছুরি দিয়ে আক্রমণ করেন সেই মহিলা। তার আগে সেই মহিলাকে ৩১ বছরের ব্যক্তি জানান, তিনি তাকে বিয়ে করতে পারবেন না।
এরপরই রাগে সেই ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়ে বারবার তার যৌনাঙ্গে ছুরিকাঘাত করতে থাকেন মহিলা। রক্তাক্ত অবস্থায় যন্ত্রণায় আর্তনাদ করতে করতে ঘর থেকে ছুটে পালিয়ে এসে হাসপাতালে ভর্তি হতে যান তিনি। আরও পড়ুন-এমপক্স টিকা নিয়ে ব্যস্ত আদার পুনেওয়ালার সিরাম ইনস্টিটিউট, কোভিশিল্ডের মাঙ্কি পক্স ভার্সান মিলতে পারে বছরখানের মধ্যেই!
ছুরি দিয়ে প্রেমিকের যৌনাঙ্গ কাটল প্রেমিকা
Woman Attacks Boyfriend's Private Parts As He Refuses To Marry Her: Thane Cops https://t.co/HB1PctpbCh pic.twitter.com/aQLWpaZLsi
— NDTV (@ndtv) August 20, 2024
পরে সেই ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার ১১৮ (১) ধারায় (বিপজ্জনক জিনিস দ্বারা ইচ্ছাকৃতভাবে আঘাত করা) মামলা দায়ের করা হয়। তদন্ত চলছে। কাউকে গ্রেফতার করা হয়নি।
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

