Farmers’ Protest: ‘আমরা জঙ্গি না’, কঙ্গনা রানাউতের কুশপুতুল পুড়িয়ে বিরোধিতায় সরব মৃত কৃষকদের পত্নীরা
কৃষক বিরোধিতায় মুখর অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। এবার কঙ্গনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করলেন মৃত কৃষকদের বিধবা স্ত্রীরা। এমন কৃষক বিরোধী মন্তব্যের জন্যে কঙ্গনাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। মহারাষ্ট্রের ইয়াভাতামলে এই দাবি তুলে বিক্ষোভ শুরু করেছেন মৃত কৃষকদের স্ত্রীরা। সেই বিক্ষোভে পুড়েছে বলিউড অভিনেত্রীর কুশপুতুল। বিক্ষোভকারীদের হাতে হাতে ঘুরছে প্ল্যাকার্ড ও ব্যানার। যাতে লেখা রয়েছে, “হ্যাঁ আমরা কৃষক, কিন্তু জঙ্গি নই।” কেন্দ্রের নতুন তিন কৃষি আইনের বিরোধিতায় সরব কৃষকরা রাজধানীর তিন সীমানায় দীর্ঘ তিনমাস ধরে আন্দোলন করে চলেছেন।
নাগপুর, ৪ ফেব্রুয়ারি: কৃষক বিরোধিতায় মুখর অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। এবার কঙ্গনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করলেন মৃত কৃষকদের বিধবা স্ত্রীরা। এমন কৃষক বিরোধী মন্তব্যের জন্যে কঙ্গনাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। মহারাষ্ট্রের ইয়াভাতামলে এই দাবি তুলে বিক্ষোভ শুরু করেছেন মৃত কৃষকদের স্ত্রীরা। সেই বিক্ষোভে পুড়েছে বলিউড অভিনেত্রীর কুশপুতুল। বিক্ষোভকারীদের হাতে হাতে ঘুরছে প্ল্যাকার্ড ও ব্যানার। যাতে লেখা রয়েছে, “হ্যাঁ আমরা কৃষক, কিন্তু জঙ্গি নই।” কেন্দ্রের নতুন তিন কৃষি আইনের বিরোধিতায় সরব কৃষকরা রাজধানীর তিন সীমানায় দীর্ঘ তিনমাস ধরে আন্দোলন করে চলেছেন। কঙ্গনা রানাউত এই কৃষকদের জঙ্গি আখ্যা দিয়ে গোটা আন্দোলনকে কলঙ্কিত করার চেষ্টা করেছেন। এদিন বিক্ষোভকারীরা অভিনেত্রীর ছবিও পোড়ান। আরও পড়ুন-Kangana Ranaut slams Taapsee Pannu: কৃষক বিরোধিতায় এবার তাপসী পান্নুকে মা তুলে কটূ্ক্তি কঙ্গনার, ‘কুকুর’ বলতেও ছাড়লেন না
কঙ্গনার কুশপুতল দাহ করার আগে রাগের বহিঃপ্রকাশ হিসেবে একের পর এক জুতোর বাড়ি পড়েছে কুশপুতুলের গায়ে। বিক্ষোভকারীরা সাফ জানিয়ে দিয়েছেন কঙ্গনার ছবি কেউ দেখবেন না। যতদিন পর্যন্ত না কঙ্গনা কৃষকদের নিয়ে করা অপমানকর মন্তব্য ফিরিয়ে নিচ্ছেন। এবং নিঃশর্ত ক্ষমা চাইছেন।
কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের চলমান আন্দোলন সম্পর্কে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) অবস্থান আমাদের সকলেরই জানা। সুযোগ পেলেই আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে আক্রমণ শানাতে কিনি ছাড়ছেন না। কৃষকদের সমর্থনে মুখ খুললেও রেহাই নেই। রোহিত শর্মা, বিরাট কোহলি, অজিঙ্কে রাহানের পর তাঁর আক্রমণের নিশানায় এবার অভিনেত্রী তাপসী পান্নু। যেসব সেলেবরা কৃষক আন্দোলনের সমর্থনের প্রশ্নে সরকারের পক্ষে অবস্থান নিয়েছেন। তাঁদের বিরুদ্ধে কটাক্ষ করেছেন তাপসী পান্নু। কঙ্গনা রানাউত মুহূর্ত বিলম্ব না করে টুইটে তাপসী পান্নুর সম্মান হানি শুরু করে দিয়েছেন। তাপসীকে ‘বোকার হদ্দ’, ‘তুই’ সম্বোধন করে লিখেছেন, ‘তোর মাকে যদি আমি গালাগাল দিই, জাতীয় স্তরের আলোচনা ক্ষেত্রে অপমান করি, তবে কি তোর বিশ্বাসে আঘাত লাগবে বোকারাম? আমি জানি, তখনও তুই নিজের মায়ের প্রতি ভালবাসাকেই দৃঢ় করার চেষ্টা করবি আর মুখে কিছু বলবি না।’
(The above story first appeared on LatestLY on Feb 04, 2021 04:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

