Ashwini Vaishnaw: মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় রেল দুর্ঘটনা যত হত, সেই তুলনায় এখন অনেকটাই কমেছে, দাবী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের

সাম্প্রতিককালে প্রায়শই ঘটছে রেল দুর্ঘটনা। আর এই নিয়ে বৃহস্পতিবার উত্তাল লোকসভা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অবশেষে এই রেল দুর্ঘটনাগুলি নিয়ে মুখ খুললেন।

সাম্প্রতিককালে প্রায়শই ঘটছে রেল দুর্ঘটনা। আর এই নিয়ে বৃহস্পতিবার উত্তাল লোকসভা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) অবশেষে এই রেল দুর্ঘটনাগুলি নিয়ে মুখ খুললেন। সেই সঙ্গে বিরোধীদের তীব্র আক্রমণও করেন। তাঁর দাবি, "যাঁরা ৫৮ বছর ধরে ক্ষমতায় ছিলেন তাঁরা কি ১ কিলোমিটারও অটোমেটিক ট্রেন প্রোটেকশন (ATP) লাগাতে পেরেছিল? কিন্তু এখন সেটা সম্ভব হয়েছে। যাঁরা এখন রেল দুর্ঘটনা নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁরা যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন সেই সময়ে দুর্ঘটনার পরিসংখ্যান সম্পর্কে অবগত আছেন? উনি সংসদে দুর্ঘটনার পরিসংখ্যান দেখিয়ে বলেছিলেন ০.২৪ শতাংশ থেকে কমিয়ে ০,১৯-এ এনেছিলেন। সেই সময় এরাই তালি বাজিয়েছিলেন। কিন্তু আজকের দিন পর্যন্ত দুর্ঘটনার পরিসংখ্যান ০.১৯ থেকে ০০.৩ শতাংশ আমরা নামিয়েছি। তারপরেও বিরোধীরা আমাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে। এভাবে দেশ চালানো যায়? ওঁনারা দেশের ২ কোটি রেলযাত্রীদের ভয় দেখাতে চাইছে"।

অশ্বিনী বৈষ্ণব বলেন, "কংগ্রেস, সমাজবাদী পার্টির মতো দলগুলি পুরোনো ঘটনাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেশবাসীকে বিভ্রান্ত করছে। কংগ্রেসের ট্রোল আর্মি ভুয়ো খবর দেশে ছড়াচ্ছে। এরা শুধু রিলেই থাকবে। আমরা কাজ করে দেশকে উন্নত করছি। আমরা রিলের মধ্যে থাকি না। যাঁরা আজ লোকো পাইলটদের অসুবিধা নিয়ে রিল বানাচ্ছে, তাঁদের উদ্দেশ্যে বলে রাখা উচিত তাঁদের জমানায় লোকো ক্যাব, রানিং রুম একটাও বাতানুকুল ছিল না। রেলওয়ে অ্যাক্টে ২০০৫ সালে লোকো পাইলট নিয়ে যে নিয়ম বানানো হয়েছিল সেই অনুযায়ী কার্যকাল চলে আসছে। সেই হিসেবেই অ্যাভারেজ টাইম ও রেস্ট টাইম নির্ধারণ করা হত। কিন্তু ২০১৬ সালে এই নিয়মের কিছু পরিবর্তন আনা হয়"।

রেলমন্ত্রীর দাবি, "২০১৬-এর পর থেকে লোকো পাইলটদের আরও বেশি সুবিধা দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত ৫৫৮ রানিং রুমে এসি দেখা হয়েছে এবং ৭ হাজার লোকো ক্যাবকে এসি দেওয়া হয়েছে। লোকো ক্যাবে প্রচন্ড ভাইব্রেট হয় এবং খুব গরম হয় তাই তাঁদের সুবিধার কথা মাথায় রেখে সেগুলি বাতানুকুল করা হয়েছে। যার ফলে একাধিক লোকো পাইলট উপকৃত হয়েছে। কিন্ত এসবের পরেও বিরোধীরা সমালোচনা করতে ছাড়বে না"।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement