Madhya Pradesh Shocker: হোটেলের ঘরে ঘুমন্ত অবস্থায় শ্লীলতাহানির শিকার দুই তরুণী, গ্রেপ্তার ওয়েটার
হোটেলের ঘরে শ্লীলতাহানির শিকার দুই এনজিও কর্মী। রবিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) খান্দওয়া শহরে।
ইন্দোর, ২৭ সেপ্টেম্বর: হোটেলের ঘরে শ্লীলতাহানির শিকার দুই এনজিও কর্মী। রবিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) খান্দওয়া শহরে। অভিযোগ, হোটেলের এক ওয়েটার জানলা দিয়ে ওই ঘরে ঢুকে দুই তরুণীর শ্লীলতাহানি করে। অফিসের কাজেই খান্দওয়াতে এসেছিলেন দুই তরুণী। ওই হোটেলটিতে একরাতের জন্য ঘর নিয়েছিলেন তাঁরা। সেখানেই ঘটল এই লজ্জাজনক ঘটনা। অভিযুক্ত ধরা পড়েছে। ধৃতের নাম বলিরাম (২২)। গ্রেপ্তার করেছে পুলিশ। আরও পড়ুন-PM Modi Meets Fumio Kishida: জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দেখা করলেন নরেন্দ্র মোদি
অভিযোগ, রাতে দুই তরুণী ঘুমিয়ে পড়ার পর জানলা দিয়ে তাঁদের ঘরে ঢোকে বলিরাম। মাঝরাতে এক তরুণীর ঘুম ভাঙলে তিনি দেখেন বিছানায় তাঁদের সঙ্গে কেউ শুয়ে আছে। আলো জ্বালতেই অভিযুক্ত তড়িঘড়ি উঠে পালিয়ে যায়। বাইরে থেকে হোটেল রুমে তালাও দিয়ে দিয়ে। দুজনেই আটকে পড়েন। আতঙ্কিত দুই তরুণী এূার হোটেলের রিসেপশনে ফোন করে বিশদে বিষয়টি জানান। হোটেলকর্মীরাই তাঁদের ঘর খুলে বাইরে বের করে আনেন। পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশের নির্দেশ মেনে অভিযুক্ত চিহ্নিত করার জন্য হোটেলের সমস্ত কর্মীকে লাইন দিয়ে দাঁড়াতে বলা হলে, হেনস্তাকারীকে চিনে নিতে দেরি করেননি দুই তরুণী। অভিযুক্তকে গ্রেপ্তারের পর ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ও ৪৫৮ ধারায় মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে। শুরু হয়েছে তদন্ত।
(The above story first appeared on LatestLY on Sep 27, 2022 09:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

