BJP MP Slaps Wrestler: কুস্তি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানেই কুস্তিগীরকে চড় বিজেপি সাংসদের, ভাইরাল ভিডিও
কুস্তি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানেই এক কুস্তিগীরকে (Wrestler) সপাটে চড় (Slaps) মারলেন বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং (Brijbhushan Sharan Singh)। তিনি ভারতের রেসলিং ফেডারেশনের সভাপতিও। গতকাল ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে জাতীয় চ্যাম্পিয়নশিপের (National Championship) ইভেন্ট চলাকালীন তিনি এক কুস্তিগীরকে চড় মারেন। আর সেই চড় মারার দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে।ভিডিওতে ব্রিজভূষণ শরণ সিংকে তরুণ কুস্তিগীরকে দু'বার আঘাত করতে দেখা গিয়েছে। ওই ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
রাঁচি, ১৮ ডিসেম্বর: কুস্তি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানেই এক কুস্তিগীরকে (Wrestler) সপাটে চড় (Slaps) মারলেন বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং (Brijbhushan Sharan Singh)। তিনি ভারতের রেসলিং ফেডারেশনের সভাপতিও। গতকাল ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে জাতীয় চ্যাম্পিয়নশিপের (National Championship) ইভেন্ট চলাকালীন তিনি এক কুস্তিগীরকে চড় মারেন। আর সেই চড় মারার দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে।ভিডিওতে ব্রিজভূষণ শরণ সিংকে তরুণ কুস্তিগীরকে দু'বার আঘাত করতে দেখা গিয়েছে। ওই ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
ব্রিজভূষণ উত্তরপ্রদেশের কায়সারগঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ। রাঁচির শহিদ গনপত রাই ইন্ডোর স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৫ জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপ ইভেন্টের প্রথম দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিনি। আরও পড়ুন: India Successfully Testfired Agni Prime Missile: অগ্নি প্রাইম মিসাইলের সফল পরীক্ষা চালাল ভারত
Brijbhushan Sharan Singh, who is also the president of Wrestling Federation of India, was seen hitting the young wrestler twice before he left the stage in Ranchi.#BJP #wrestling pic.twitter.com/MFsXVnY1t0
— Sayantan Chandra (@sc_1716) December 18, 2021
অতিরিক্ত বয়সের কারণে এক কুস্তিগীরকে প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়নি। সেই কুস্তিগীর ইভেন্টে অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য ব্রিজভূষণের কাছে অনবরত দাবি করতে থাকেন। যার ফলস্বরূপ সাংসদ মেজাজ হারিয়ে ফেলেন এবং কুস্তিগীরকে চড় মারেন।
(The above story first appeared on LatestLY on Dec 18, 2021 01:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

