Uttar Pradesh Shocker: স্ত্রীর মুণ্ডু কেটে হাতে ঝুলিয়ে 'ভারত মাতার জয়' বলে পুলিশ স্টেশনে পৌঁছল স্বামী

স্ত্রীকে খুন করে মুণ্ডু কেটে নিয়ে (Man Cut Down Wife's Head) পুলিশের কাছে পৌঁছলেন স্বামী (Husband)। স্ত্রীর মুন্ডু হাতে গাইলেন জাতীয় সঙ্গীত (National Anthem)। অবিশ্বাস্য মনে হলেও এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের বারাবাঙ্কিতে (Barabanki, Uttar Pradesh)। যুবককে ওই অবস্থায় দেখে চমকে গিয়েছিলেন জাহাঙ্গিরাবাদ থানার (Jahangirabad Police Station) পুলিশও।

Uttar Pradesh Shocker: স্ত্রীর মুণ্ডু কেটে হাতে ঝুলিয়ে 'ভারত মাতার জয়' বলে পুলিশ স্টেশনে পৌঁছল স্বামী
স্ত্রীর মুণ্ডু কেটে হাতে ঝুলিয়ে 'ভারত মাতার জয়' বলে পুলিশ স্টেশনে পৌঁছল স্বামী (Photo Credits: IANS)

লখনউ, ২ ফেব্রুয়ারি: স্ত্রীকে খুন করে মুণ্ডু কেটে নিয়ে (Man Cut Down Wife's Head) পুলিশের কাছে পৌঁছলেন স্বামী (Husband)। স্ত্রীর মুন্ডু হাতে গাইলেন জাতীয় সঙ্গীত (National Anthem)। অবিশ্বাস্য মনে হলেও এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের বারাবাঙ্কিতে (Barabanki, Uttar Pradesh)। যুবককে ওই অবস্থায় দেখে চমকে গিয়েছিলেন জাহাঙ্গিরাবাদ থানার (Jahangirabad Police Station) পুলিশও।

জাহাঙ্গিরাবাদ থানার পুলিশ জানিয়েছেন, গতকাল শনিবার হঠাৎই এক যুবক এক মহিলার কাটা মুণ্ডু নিয়ে থানায় এসে হাজির হয়। তার কাছ থেকে মুন্ডুটা নিতে গেলেই জাতীয় সঙ্গীত গেয়ে ওঠে সে। বলতে থাকে 'ভারত মাতার জয় (Bharat Mata Ki jay)।' দীর্ঘক্ষণ যুবকের সঙ্গে ধস্তাধস্তির পর তাকে গ্রেফতার করে মুন্ডুটি হেফাজতে নেয় পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জাহাঙ্গিরাবাদ থানার পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম অখিলেশ রাওয়ত (Akhilesh Rawat)। এই ঘটনা সম্পূর্ণভাবে গৃহহিংসার পরিণতি বলেও জানিয়েছে পুলিশ। অখিলেশকে জেরা কত্ররে পুলিশ জানতে পারে ওই কাটা মুণ্ডু তার স্ত্রীর। তাঁকে হত্যা করার পর অভিযুক্ত তার মাথা কাটে বলে দাবি। ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, তবে এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। আরও পড়ুন: Shaheen Bagh Shooting Update: নির্বিচারে গুলি চালিয়ে শাহীন বাগের কপিল গুজ্জরের দাবি, 'হিন্দু ছাড়া এই দেশে কেউ থাকবে না'!

এমন ঘটনার হদিশ মিলেছে আগেও। ভয়ঙ্কর এমনই এক ঘটনার সাক্ষী থেকেছে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana)। গত বছর এপ্রিলে দক্ষিণ ২৪ পরগনার এক যুবক পাথরপ্রতিমা থানায় সটান ঢুকে আসেন। দেখা যায়, তার পিঠে রয়েছে একটি স্কুল ব্যাগ (School Bag)। যা থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। ব্যাগটি পুলিশ হেফাজতে নিতেই দেখা যায়, ওটার ভিতর রয়েছে একটা কাটা মুণ্ডু। যুবক জানায় নিজের স্ত্রীর মুণ্ড কেটে ব্যাগে ভরে সে থানায় এসেছে আত্মসমর্পন করতে। ওই যুবকের নাম অভিজিৎ দাস।

(The above story first appeared on LatestLY on Feb 02, 2020 01:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).