Uttar Pradesh: যৌনতায় রাজি না হওয়া হত্যা স্ত্রী-কে খুনের পর নিজের যৌনাঙ্গ কেটে রাগ মেটাল স্বামী

শরীরটা ভাল যাচ্ছিল না। তাই স্বামী যৌনতায় লিপ্ত হওয়ার কথা বললেও, তা রাজি হচ্ছিলেন না স্ত্রী। সেই রাগে স্ত্রী-কে গলা টিপে খুন করলেন, তারপর নিজের গোপনাঙ্গ কাটলেন ২৪ বছরের এক ব্যক্তি।

Uttar Pradesh: যৌনতায় রাজি না হওয়া হত্যা স্ত্রী-কে খুনের পর নিজের যৌনাঙ্গ কেটে রাগ মেটাল স্বামী
epresentational Image (Photo Credits: Pixabay)

গোরক্ষপুর, ৭ জুলাই: Uttar Pradesh Shocker: Man Kills Wife for Refusing Sex in Siddharthnagar, Cuts Own Private Parts। শরীরটা ভাল যাচ্ছিল না। তাই স্বামী যৌনতায় লিপ্ত হওয়ার কথা বললেও, তা রাজি হচ্ছিলেন না স্ত্রী। সেই রাগে স্ত্রী-কে গলা টিপে খুন করলেন, তারপর নিজের গোপনাঙ্গ কাটলেন ২৪ বছরের এক ব্যক্তি। উত্তরপ্রদেশের গোরক্ষপুরের সিদ্ধার্থনগরে ঘটেছে গা শিউড়ে ওঠা এমন কাণ্ড।

নিজের যৌনাঙ্গ কাটার পর গোরক্ষপুরের রাঘব দাস মেডিক্যাল কলেজে আশঙ্কাজনক অবস্থায় ২৪ বছরের খুনি স্বামী। খুনি স্বামীর নাম-আনওয়ারুল হাসান  (Anwarul Hasan)। তার শ্বশুরের অভিযোগের ভিত্তিতে কেস দায়ের হয়েছে। সিদ্ধার্থনগরের পাঠরা পুলিশ স্টেশনের আওতায় থাকা এই কেসের কথা শুনে চমকে গিয়েছে গোটা দেশ। আরও পড়ুন-মুম্বইয়ের রাস্তায় ট্রাক চালককে সপাটে চড় শিবসেনা নেতার, ভিডিও ভাইরাল

খবরে প্রকাশ, এক বছর আগে মেহনাজ নামের এক মহিলাকে বিয়ে করে আনওয়ারুল। দু দিন আগে সে সুরাটে কাজ থেকে ছুটি নিয়ে বাড়ি ফেরে। এই ঘটনাটি জানাজানি হয় ওই ব্যক্তির প্রতিবেশীদের মাধ্যমে। জানালা খোলা থাকা অবস্থাতেই নাকি ২৪ বছরের বয়েসের স্বামী তাঁর স্ত্রী যৌনতায় রাজি না হওয়ায় খুব উত্তেজিত হয়ে মারধর করছিলেন। স্ত্রী-নাকি বলছিলেন, তাঁর শরীর ভাল নেই। সেখান থেকেই খুনখারাপি।

পুলিশী জেরার সামনে আনওয়ারুল স্বীকার করে নেয়, তার যৌনতার আবেদনে সাড়া না দেওয়াতেই সে স্ত্রী-কে গলা টিপে খুন করে। এরপর ভুল বুঝতে পেরে সে নিজের যৌনাঙ্গ কেটে নিজেকে শাস্তি দেয় বলে সে জানায়।

(The above story first appeared on LatestLY on Jul 07, 2019 05:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).