Uttar Pradesh Shocker: 'রাতের রান্না করে দাও' কবরস্থান থেকে মানুষের কাটা হাত নিয়ে এসে স্ত্রীকে বললেন ব্যক্তি

কবরস্থান থেকে মানুষের কাটা হাত নিয়ে এসে বউকে বললেন রান্না করে দাও। মানুষের কাটা হাত দেখে তখনই জ্ঞান হারান স্ত্রী। এরপর নিজেই কাটা হাত (Human hand) রান্না করতে বসে পড়েন ওই ব্যক্তি। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিজনৌরের (Bijnor) বাসিন্দা ওই ব্যক্তির এই কাজে চমকে উঠছেন পুলিশ আধিকারিকরা। বিজনৌরের তিরোকপুর গ্রামে পাশের কবরস্থান থেকে কাটা হাত বাড়ি নিয়ে আসেন তিনি। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।

Uttar Pradesh Shocker: 'রাতের রান্না করে দাও' কবরস্থান থেকে মানুষের কাটা হাত নিয়ে এসে স্ত্রীকে বললেন ব্যক্তি
ছবিটি প্রতীকী (Photo Credits: Pixabay)

লখনউ, ১১ মার্চ: কবরস্থান থেকে মানুষের কাটা হাত নিয়ে এসে বউকে বললেন রান্না করে দাও। মানুষের কাটা হাত দেখে তখনই জ্ঞান হারান স্ত্রী। এরপর নিজেই কাটা হাত (Human hand) রান্না করতে বসে পড়েন ওই ব্যক্তি। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিজনৌরের (Bijnor) বাসিন্দা ওই ব্যক্তির এই কাজে চমকে উঠছেন পুলিশ আধিকারিকরা। বিজনৌরের তিরোকপুর গ্রামে পাশের কবরস্থান থেকে কাটা হাত বাড়ি নিয়ে আসেন তিনি। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।

বিজনৌরের তিরোকপুর গ্রামের বাসিন্দা সঞ্জয়কে কাটা হাত রান্না করতে বসে পড়েন। হঠাৎই জ্ঞান ফিরে স্ত্রী দেখেন স্বামী রান্না করছে কাটা হাত। এরপর তিনি সঞ্জয়কে ঘরে আটকে রেখে পাড়া-পড়শিকে খবর দেন। এরপর পুলিশকেও খবর দেওয়া হয়। পুলিশ এসে সঞ্জয়কে গ্রেপ্তার করে। আরও পড়ুন: White Female Giraffe: চোরাশিকারিদের হাতে প্রাণ হারাল মা-শিশু, বিশ্বে অস্তিত্ব রয়েছে আর ১টি সাদা জিরাফের

পুলিশের তরফে জানানো হয়েছে, সঞ্জয় মদ্যপ। সব সময় তিনি মদে চুর হয়ে থাকতেন বলে জানা গেছে। কয়েকদিন আগে নিজের বাবাকে সঞ্জয় আক্রমণ করেছিলেন বলে তদন্তে উঠে এসেছে। তবে সেই ঘটনার অভিযোগ করা হয়নি পুলিশে। স্থানীয় পুলিশ অফিসার জানিয়েছেন যে তাঁরা সঞ্জয়ের বাড়িতে গিয়ে মানুষের মাংস খুঁজে পেয়েছেন। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে গঙ্গার বাধে যেখানে দেহ কবর দেওয়া হয়, সেখান থেকেই হাতটি পেয়েছিলেন সঞ্জয়। ঘটনার পর আতঙ্কে এখনও বাড়ি ফেরেননি সঞ্জয়ের স্ত্রী।

(The above story first appeared on LatestLY on Mar 11, 2020 08:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).