Uttar Pradesh: 'আমায় বিয়ে না করলে, টুকরো করে ফেলব', কিশোরীকে হুমকি দিয়ে গ্রেফতার যুবক
পুলিশ সূত্রে খবর, স্কুলে যাওয়ার সময় প্রায় প্রতিদিনই ফৈয়াজ ওই কিশোরীকে উত্যক্ত করত। বিয়ে না করলে ফল ভাল হবে না বলে হুমকি দিত ফৈয়াজ।
কানপুর, ২৮ নভেম্বর: বিয়ের প্রস্তাব নাকচ করায় কিশোরীকে খুনের হুমকি দিল যুবক। সম্প্রতি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুর (Kanpur) থেকে এমনই একটি ভয়াবহ ঘটনা প্রকাশ্যে আসে। যেখানে কানপুরের বাসিন্দা মহম্মদ ফৈয়াজ এক যুবক বছর ১৭-র কিশোরীকে বিয়ের প্রস্তাব দেয়। ফৈয়াজের প্রস্তাব নাকচ করে দেওয়ায় কিশোরীকে এরপর খুনের হুমকি দেওয়া হয়। শুধু তাই নয়, খুন করে ওই কিশোরীকে টুকরো টুকরো করে ফলারও হুমকি দেয় ফৈয়াজ। কানপুরের ওই ঘটনা প্রকাশ্যে আসতেই পুলিশ অভিযুক্ত মহম্মদ ফৈয়াজকে গ্রেফতার করে। যদিও গ্রেফতারির পর ফৈয়াজ পুলিশের কাছে কী স্বীকারোক্তি দেয়, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
আরও পড়ুন: Delhi Shocker: ছেলেকে নিয়ে স্বামীকে খুন করে টুকরো, অভিযুক্ত পুনম, দীপককে গ্রেফতার পুলিশের
#Kanpur: A young man allegedly threatened a 17-year-old girl to cut her into pieces after she turned down his marriage proposal.
The Kanpur police have arrested the accused, identified as Mohd Faiz. pic.twitter.com/ZtLWYE75PR
— IANS (@ians_india) November 28, 2022
পুলিশ সূত্রে খবর, স্কুলে যাওয়ার সময় প্রায় প্রতিদিনই ফৈয়াজ ওই কিশোরীকে উত্যক্ত করত। বিয়ে না করলে ফল ভাল হবে না বলে হুমকি দিত ফৈয়াজ। এমনকী, তার বিয়ের প্রস্তাব ফেরালে খুন করে টুকরো টুকরো করে ফেলা হবে বলে ও কিশোরীকে ফৈয়াজ হমকি দিতে শুরু করে। এরপরই কিশোরীর পরিবার পুলিশের দ্বারস্থ হয় এবং ফৈয়াজের বিরুদ্ধে দায়ের করে অভিযোগ।
অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ মহম্মদের ফৈয়াজের বাড়িতে যায়। পুলিশে ফৈয়াজের চমনগঞ্জের বাড়িতে পৈঁছলেই শুরু হয় হাতাহাতি। ঘটনার তীব্রতা লক্ষ্য করে আরও পুলিশ ঘটনাস্থলে হাজির হয় এবং শেষে গ্রেফতার করা হয় ফৈয়াজকে।
(The above story first appeared on LatestLY on Nov 28, 2022 05:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

