Delhi Shocker: ছেলেকে নিয়ে স্বামীকে খুন করে টুকরো, অভিযুক্ত পুনম, দীপককে গ্রেফতার পুলিশের

Delhi Shocker: ছেলেকে নিয়ে স্বামীকে খুন করে টুকরো, অভিযুক্ত পুনম, দীপককে গ্রেফতার পুলিশের
CCTV Footage Of Delhi Murder (Photo Credit: Video Screen Grab)

ছেলেকে নিয়ে স্বামীকে খুন করে ফ্রিজে ভরে রাখার নারকীয় ঘটনায় ২ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ (Police)।  দিল্লি পুলিশের (Delhi) অপরাধ দমন শাখা সোমবার গ্রেফতার করে মৃত অঞ্জন দাসের স্ত্রী পুনম (Poonam)  এবং ছেলে দীপককে (Deepak)। পাণ্ডব নগরের ত্রিলোকপুরী আবাসনের বাসিন্দা পুনম এবং তার ছেলে দীপক অঞ্জন দাসকে খুন করে।  খুনের পর অঞ্জন দাসের দেহ টুকরো করে প্রথমে ফ্রিজে ভরে রাখে। তারপর দেহাংশ ফ্রিজ থেকে বের করে তা বিভিন্ন জায়গায় ছড়াতে শুরু করে।  দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা মৃতের স্ত্রী পুনম এবং ছেলে দীপককে সিসিটিভি ফুটেজ দেখে শেষ পর্যন্ত গ্রেফতার করে। শ্রদ্ধা ওয়ালকরকে যেভাবে তাঁর প্রেমিক আফতার পুনাওয়ালা খুন করে, এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি দিল্লির পাণ্ডব নগরে।

আরও পড়ুন: Delhi Shocker Video: শ্রদ্ধাকাণ্ডের ছায়া, স্বামীকে খুনের পর দেহাংশ টুকরো করে ফ্রিজে ভরল স্ত্রী, ছেলে সমেত পাকড়াও অভিযুক্ত

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 28, 2022 01:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).