Amritsar: ভারতীয় সেনা ও বিমান বাহিনীর গোপন তথ্য পাকিস্তানি গুপ্তচরদের কাছে ফাঁস করার অভিযোগে অমৃতসর থেকে গ্রেফতার দুই অভিযুক্ত

দেশজুড়ে এখন যুদ্ধের আবহ চলছে। যখন তখন যুদ্ধ লেগে যেতে পারে পাকিস্তানের সঙ্গে। পহেলগামের ঘটনার পর দেশজুড়ে কার্যত যুদ্ধ যুদ্ধ রব।

Amritsar: ভারতীয় সেনা ও বিমান বাহিনীর গোপন তথ্য পাকিস্তানি গুপ্তচরদের কাছে ফাঁস করার অভিযোগে অমৃতসর থেকে গ্রেফতার দুই অভিযুক্ত
Representational Image (Photo Credit: X)

দেশজুড়ে এখন যুদ্ধের আবহ চলছে। যখন তখন যুদ্ধ লেগে যেতে পারে পাকিস্তানের সঙ্গে। পহেলগামের ঘটনার পর দেশজুড়ে কার্যত যুদ্ধ যুদ্ধ রব। ভারতীয় সেনা, নৌ বাহিনী বা বিমান বাহিনীর শক্তি প্রদর্শনে থরথর করে কাঁপছে পাকিস্তান। এমনিতেই সবদিকে থেকে পড়শি দেশের থেকে কয়েক মাইল এগিয়ে থাকলেও নিজের দেশে ঘরশত্রুরাই আমাদের পরাজিত করানোর জন্য যথেষ্ট। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটল পঞ্জাবের অমৃতসরে (Amritsar)। যেখানে দুই ভারতীয় নাগরিককে দেশের গোপন ও সংবেদনশীল তখ্য পাকিস্তানের হাতে তুলে দেওয়ার অপরাধে গ্রেফতার করেছে পুলিশ।

সেনা বাহিনীর গোপন তথ্য পাচার

জানা যাচ্ছে, পলক সিং মাসিহ এবং সুরাজ মাসিহ নামে দুই ব্যক্তিকে অমৃতসরের সীমান্ত লাগোয়া একটি গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের থেকে উদ্ধার হয়েছে ভারতীয় সেনা ও বিমান বাহিনী সম্পর্কিত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য এবং ছবি। মূলত অমৃতসরে আর্মি ক্যান্টনমেন্ট এবং এয়ার বেস সংক্রান্ত বেশ কয়েকটি তথ্য পা্চার করেছেন দুজনে। যার থেকে পুলিশের অনুমান এরা পাকিস্তানের কোনও গুপ্তচরের সঙ্গে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করত। তবে গ্রেফতারের পর পুলিশি জেরা অবশ্য দুজনেই তথ্য পাচারের অভিযোগ শিকার করেছে।

গ্রেফতার দুই অভিযুক্ত

জানা যাচ্ছে, অভিযুক্তরা অমৃতসর সেন্ট্রাল জেলে বন্দি হরপীত সিংয়ের সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। আসলে এই হরপীত সিংও তথ্য পাচারের মতো গুরুতর অভিযোগে কয়েকবছর আগে গ্রেফচার হয়েছিল। ইতিমধ্যেই অভিযুক্ত পলক ও সুরাজের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).