Lucknow Accident: মুণ্ডন অনুষ্ঠানে যাওয়ার পথে উল্টে গেল ট্রাক্টর, পুকুরে পড়ে মৃত ৯
মুণ্ডন অনুষ্ঠানে যাওয়ার সময় যাত্রী বোঝাই ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে যাওয়ায় ৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে লখনউতে (Lucknow Accident)।
লখনউ, ২৬ সেপ্টেম্বর: মুণ্ডন অনুষ্ঠানে যাওয়ার সময় যাত্রী বোঝাই ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে যাওয়ায় ৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে লখনউতে (Lucknow Accident)। ট্রাক্টরে সবমিলিয়ে মোট ৪৫ জন চড়েছিলেন। সবাই মুণ্ডন অনুষ্ঠানে যোগ দিতে মন্দিরে যাচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, পুকুর থেকে সকলকে উদ্ধারের জন্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দেওয়া হয়েছে। আরও পড়ুন-School Bus Catches Fire: কলকাতায় চলন্ত স্কুলবাসে আগুন, কপাল জোরে বাঁচলেন চালক ও খালাসি
জলে পড়ে যাচ্ছে বুঝতে পেরে যাত্রীরা আর্তনাদ শুরু করলে স্থানীয়রা এসে বেশ কয়েকজনকে উদ্ধার করেন। প্রায় ১০জনকে তড়িঘড়ি উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। দীর্ঘক্ষণ জলে থাকায় দমবন্ধ হয়ে অনেকেরই প্রাণ গিয়েছে চিহ্নিত করাটাই সমস্যার হয়ে দাঁড়িয়েছে। জেলা শাসকের নির্দেশে ঘটনাস্থলে পৌঁছেছেন। তাঁরা গোটা উদ্ধারকাজের তদারকি করছেন।
(The above story first appeared on LatestLY on Sep 26, 2022 03:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

