Tourists Continue to Visit Kashmir: ‘কাশ্মীর আমাদের ছিল এবং আমাদেরই থাকবে’, আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরেছে কাশ্মীর!
'এই মাতৃভূমি আমাদের, আমরা এখানে এসেছি এবং আসব...।'
নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে পহেলগাঁওয়ে (Pahalgam) গত ২২ এপ্রিল ভয়াবহ জঙ্গি হামলার পর দেশজুড়ে উত্তেজনা তুঙ্গে। হামলার পরই তড়িঘড়ি কাশ্মীর (Kashmir) ছাড়তে শুরু করেন পর্যটকরা। যাদের নতুন করে যাওয়ার কথা ছিল তাঁরাও তাঁদের যাওয়ার পরিকল্পনা বাতিল করতে শুরু করেন। পর্যটনশূন্য হয়ে পড়ে জম্মু-কাশ্মীর। সেখানে অধিকাংশ মানুষের জীবিকা পর্যটনশিল্প, হতাশায় পড়ে যান সেখানকার স্থানীয়রা। তবে কয়েকদিন কাটতে না কাটতেই মঙ্গলবার ভাদেরওয়ায় অন্য দৃশ্য ফুটে উঠেছে। ভাদেরওয়ায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেখা গিয়েছে একদল পর্যটকদের। আরও পড়ুন: Digha Jagannath Temple: রাত পোহালেই দীঘার জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন, সেজে উঠেছে সৈকত শহর
পর্যটকরা এই হামলার নিন্দা জানিয়েছেন, পাশাপাশি তাঁরা বলেছেন যে ভারতের কাশ্মীর ভ্রমণ থেকে তাঁদের কেউই থামাতে পারবে না। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এক পর্যটক বলেন, ‘কয়েকদিন আগে পহেলগাঁওয়ে যে হামলা হয়েছে, এটি অত্যন্ত লজ্জাজনক। আমাদের সরকার হামলাকারীদের উপযুক্ত জবাব দেবে। পর্যটকদের উপর আক্রমণের পিছনে তাদের লক্ষ্য ছিল এখানে পর্যটন হ্রাস করা, কিন্তু এটি ঘটবে না। কাশ্মীর আমাদের ছিল এবং আমাদেরই থাকবে। এই মাতৃভূমি আমাদের। আমরা এখানে এসেছি এবং আসব। আমরা এখানে নিরাপদ বোধকরি। ভয় পাওয়ার কিছু নেই, ভারতীয় সেনাবাহিনী এখানে রয়েছে। এখানকার মানুষ খুব ভালো, এখানে কোনও সমস্যা নেই…।’
পর্যটকরা ভাদেরওয়ায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন
"Kashmir was ours, and will remain ours": Tourists continue to visit Bhaderwah
Read @ANI Story | https://t.co/CQfb3EanbN#JammuandKashmir #Bhaderwah #Tourists #PahalgamAttacks pic.twitter.com/2LLQ3lkUZX
— ANI Digital (@ani_digital) April 29, 2025
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

