Digha Jagannath Temple: রাত পোহালেই দীঘার জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন, সেজে উঠেছে সৈকত শহর
রাজস্থান থেকে ৮০০ কারিগর এনে এই মন্দির নির্মাণের কাজ করানো হয়েছে। পুরীর আদলেই এই মন্দিরে প্রবেশের জন্য চারটি দ্বার তৈরি করা হয়েছে।
কলকাতাঃ সেজে উঠেছে দিঘা (Digha)। আজ, মঙ্গলবার মহাযজ্ঞ। রাত পোহালেই নবনির্মিত জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) দ্বারোদঘাটন। গত কয়েক সপ্তাহ ধরে চলছে নবনির্মিত জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটনের প্রস্তুতি। আগামীকাল ৩০ এপ্রিল উদ্বোধন হবে দিঘার এই জগন্নাথ ধাম। আর তাই দীঘাজুড়ে বর্তমানে সাজো সাজো রব। সেজে উঠেছে সৈকত শহর। আলোয় ঢেকেছে গোটা মন্দির। এই অনুষ্ঠান উপলক্ষে গত সোমবারই দীঘায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল ১১ টা নাগাদ দীঘার মাটি ছোঁয় মুখ্যমন্ত্রীর চপার। দীঘায় পৌঁছেই সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। জানান, আগামীকাল দুপুর আড়াইটে-তিনটে নাগাদ দ্বারোদঘাটন। তারপর রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান।
মঙ্গলে মহাযজ্ঞ, বুধে দ্বারোদঘাটন, সেজে উঠল দীঘার জগন্নাথ মন্দির
তিনি আরও জানিয়েছেন, মঙ্গলবার চলবে মহাযজ্ঞ। ১০০ কুইন্টাল আম ও বেলকাঠ এবং ২ কুইন্টাল ঘি পুড়িয়ে যজ্ঞ করা হবে। তার জন্য ইতিমধ্যেই পুরীর মন্দির থেকে ৫৭ জন জগন্নাথদেবের সেবক এবং ইসকন থেকে ১৭ জন সাধুকে আনা হয়েছে। প্রসঙ্গত, রাজস্থানের গোলাপি বেলেপাথর দিয়ে তৈরি এই মন্দির। রাজস্থান থেকে ৮০০ কারিগর এনে এই মন্দির নির্মাণের কাজ করানো হয়েছে। পুরীর আদলেই এই মন্দিরে প্রবেশের জন্য চারটি দ্বার তৈরি করা হয়েছে। মন্দিরের প্রবেশ দ্বারের সামনে কালো পাথরে তৈরি ৩৪ ফুট লম্বা ১৮ মুখী স্তম্ভ তৈরি করা হয়েছে। এই স্তম্ভের মধ্যে রিয়েছে অরুণা মূর্তি।
রাত পোহালেই দীঘার জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন, সেজে উঠেছে সৈকত শহর
#WATCH | Purba Medinipur, West Bengal | Digha's Jagannath Temple illuminated with colourful lights ahead of its inauguration. (28.04) pic.twitter.com/IU3bVlosf0
— ANI (@ANI) April 28, 2025
(The above story first appeared on LatestLY on Apr 29, 2025 09:05 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

