Hizbul Terrorist Riyaz Naikoo Killed: দিনভর এনকাউন্টারের পর পুলওয়ামায় সেনার গুলিতে নিকেশ হিজবুলের জঙ্গি নেতা রিয়াজ নাইকু

পুলওয়ামায় গতরাত থেকে চলতে থাকা গুলির লড়াইয়ে অবশেষ হত হিজবুলের জঙ্গি নেতা রিয়াজ নাইকু (Riyaz Naikoo) ও তার সহযোগী। বহুদিন পর অসুস্থ মাকে দেখতে মঙ্গলবার সন্ধ্যায় বেইঘপুরার বাড়িতে আসে নাইকু। গোপন সূত্রে খবর পেয়ে যৌথ উদ্যোগে সেখানেই তল্লাশি অভিযান চালায় জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সেনাবাহিনী। যখনই জঙ্গির দল বোঝে সেনা পুলিশের ফাঁদে পড়েছে। তখনই শুরু হয় পুলিশকে লক্ষ্য করে গুলি। পাল্টা জবাব দিতে ছাড়েনি সেনাবাহিনী ও পুলিশ। সহযোগীদের লক্ষ্য ছিল যেভাবেই হোক সেনার ঘেরাটোপ থেকে নেতা রিয়াজ নাইকুকে উদ্ধার করে সরিয়ে দেওয়া তবে তেমনটা ঘটল না।

Hizbul Terrorist  Riyaz Naikoo Killed: দিনভর এনকাউন্টারের পর পুলওয়ামায় সেনার গুলিতে নিকেশ হিজবুলের জঙ্গি নেতা রিয়াজ নাইকু
প্রতীকী ছবি (Photo Credits: IANS)

পুলওয়ামা, ৬ মে: পুলওয়ামায় গতরাত থেকে চলতে থাকা গুলির লড়াইয়ে অবশেষ হত হিজবুলের জঙ্গি নেতা রিয়াজ নাইকু (Riyaz Naikoo) ও তার সহযোগী। বহুদিন পর অসুস্থ মাকে দেখতে মঙ্গলবার সন্ধ্যায় বেইঘপুরার বাড়িতে আসে নাইকু। গোপন সূত্রে খবর পেয়ে যৌথ উদ্যোগে সেখানেই তল্লাশি অভিযান চালায় জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সেনাবাহিনী। যখনই জঙ্গির দল বোঝে সেনা পুলিশের ফাঁদে পড়েছে। তখনই শুরু হয় পুলিশকে লক্ষ্য করে গুলি। পাল্টা জবাব দিতে ছাড়েনি সেনাবাহিনী ও পুলিশ। সহযোগীদের লক্ষ্য ছিল যেভাবেই হোক সেনার ঘেরাটোপ থেকে নেতা রিয়াজ নাইকুকে উদ্ধার করে সরিয়ে দেওয়া তবে তেমনটা ঘটল না।

বুধবার সকাল নটায় শুরু হয় গুলির লড়াই। গোটা এলাকা ঘিরে রেখে চলতে থাকে চিরুণী তল্লাশি। এলাকার মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। নাইকু কাশ্মীরের মোস্ট ওয়ান্টেড জঙ্গির তালিকার শীর্ষে ছিল। এদিন গুলির লড়াই সহযোগীকে নিয়ে নিকেশ হয়েছে নাইকু। এদিন অবন্তীপোরায় শারাহালি এলাকায় আরও একটি এনকাউন্টার হয়। সেনা জঙ্গির গুলির লড়াই দুই জঙ্গি খতম হয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনা। হত জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি। আরও পড়ুন- Mobile Internet Suspended In Kashmir: ভারতীয় সেনার ফাঁদে হিজবুলের জঙ্গিনেতা রিয়াজ নাইকু, অশান্তি এড়াতে উপত্যকায় বাতিল মোবাইল ইন্টারনেট

উল্লেখ্য, গত কয়েকদিনে কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ মুহুর্মুহু বাড়ছিল। খবর আসে কঠোর প্রশিক্ষণপ্রাপ্ত কিছু জঙ্গি সীমান্ত পেরিয়ে উপত্যকায় অনুবেশ করেছে। গত রবিবার উপত্যকার হান্দওয়ারায় এক গুলির লড়াইয়ে পাঁচজন সেনা কর্তা শহিদ হন। সোমবার তিন সেনা জওয়ান ওই একই এলাকায় শহিদ হন। তারপর থেকেই জঙ্গি নিকেশে তৎপর ছিল সেনা ও উপত্যকার পুলিশ।

(The above story first appeared on LatestLY on May 06, 2020 05:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).