Uttar Pradesh Shocker: নাবালিকা ছাত্রীকে বাড়িতে আটকে রেখে রাতভর ধর্ষণের অভিযোগ, আলিগড়ে গ্রেপ্তার শিক্ষক

বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ অভিযুক্ত শিক্ষকের বাড়িতে হানা দেয় পুলিশ। আর তল্লাশি চালানোর সময়ই তার বাড়ি থেকে উদ্ধার হওয়া নিখোঁজ হওয়া ছাত্রী।

Uttar Pradesh Shocker: নাবালিকা ছাত্রীকে বাড়িতে আটকে রেখে রাতভর ধর্ষণের অভিযোগ, আলিগড়ে গ্রেপ্তার শিক্ষক
প্রতীকী ছবি

আলিগড়: ক্লাস সেভেনের এক নাবালিকা ছাত্রীকে (Minor girl student) বাড়িতে আটকে রেখে রাতভর লাগাতার ধর্ষণের (Rape) অভিযোগে গ্রেফতার (arrest) হল এক স্কুল শিক্ষক (School teacher)। পাশবিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (UttarPradesh) আলিগড় (Aligarh) জেলায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর স্কুল থেকে বাড়ি ফিরছিল না ওই নাবালিকা। এরপরই এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন মেয়েটির অভিভাবকরা। শেষ পর্যন্ত কোথাও কোনও খোঁজ না পেয়ে পুলিশের দ্বারস্থ হন তাঁরা।

তদন্তে নেমে মেয়েটির স্কুল থেকে বাড়ি ফেরার রাস্তায় থাকা সিসিটিভিগুলির (CCTV) ফুটেজ পরীক্ষা করে পুলিশ। কিন্তু, তার থেকে কোনও সূত্র পায়নি। এরপরই মেয়েটির পরিবারের সদস্যদের মোবাইল ফোনগুলি পরীক্ষা করেন তদন্তকারীরা। তার মধ্যে একটি নম্বর সন্দেহজনক বলে মনে হয় তাঁদের। ওই নম্বরটি ছিল অভিযুক্ত শিক্ষকের।

এরপরই একটি দল গঠন করে বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ অভিযুক্ত শিক্ষকের বাড়িতে হানা দেয় পুলিশ। আর তল্লাশি চালানোর সময়ই তার বাড়ি থেকে উদ্ধার হওয়া নিখোঁজ হওয়া ছাত্রী।

নির্যাতিতা ওই নাবালিকাকে প্রশ্ন করলে জানা যায়, ৩২ বছরের ওই অভিযুক্ত শিক্ষক স্কুল ছুটির পর ১৩ বছরের ছাত্রীকে নিজের সঙ্গে তার বাড়িতে নিয়ে যায়। জানায়, সেখানে গেলে ছাত্রীটিকে সে কয়েকটি বই দেবে যাতে মেয়েটির পড়াশোনায় সুবিধা হয়। কিন্তু, সেখানে যাওয়ার পর অভিযুক্ত তাকে ধর্ষণ করে।

(The above story first appeared on LatestLY on Jan 21, 2023 04:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).