Taminadu: খাবার ভেবে জিলেটিন স্টিকে কামড়, মুখের মধ্যে বিস্ফোরণে মৃত্যু শিশুর

ভুল করে জিলেটিন স্টিকে (gelatine stick) কামড় বসিয়েছিল বছর ছয়েকের খুদে। তাতেই মৃত্যু হল ওই নাবালকের। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর থোটিয়ামে। পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে মৃত শিশুর বাবাও রয়েছে। আরও ২ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। পুলিশ জানিয়েছে, মাছ ধরার জন্য পাথরের খনির ম্যানেজারের কাছ থেকে তিনটি জিলেটিন স্টিক কেনে শিশুটির বাবা। অন্যান্য আত্মীয়দের সেই মাছ ধতরে সেই জিলেটিন স্টিকের দুটি নিয়েও যায়। বাড়িতে থাকা অবশিষ্ট জিলেটিন স্টিকটিকে খাবার ভেবে কামড় বসিয়েছিল ওই খুদে। তাতেই বিপত্তি। মুখের মধ্যে স্টিক ফেটে মর্মান্তিক মৃত্যু হল।

Taminadu: খাবার ভেবে জিলেটিন স্টিকে কামড়, মুখের মধ্যে বিস্ফোরণে মৃত্যু শিশুর
প্রতীকী ছবি (Photo Credits: PTI)

তামিলনাড়ু, ১১ জুন: ভুল করে জিলেটিন স্টিকে (gelatine stick) কামড় বসিয়েছিল বছর ছয়েকের খুদে। তাতেই মৃত্যু হল ওই নাবালকের। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর থোটিয়ামে। পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে মৃত শিশুর বাবাও রয়েছে। আরও ২ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। পুলিশ জানিয়েছে, মাছ ধরার জন্য পাথরের খনির ম্যানেজারের কাছ থেকে তিনটি জিলেটিন স্টিক কেনে শিশুটির বাবা। অন্যান্য আত্মীয়দের সেই মাছ ধতরে সেই জিলেটিন স্টিকের দুটি নিয়েও যায়। বাড়িতে থাকা অবশিষ্ট জিলেটিন স্টিকটিকে খাবার ভেবে কামড় বসিয়েছিল ওই খুদে। তাতেই বিপত্তি। মুখের মধ্যে স্টিক ফেটে মর্মান্তিক মৃত্যু হল। আরও পড়ুন-Monsoon In West Bengal: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ওড়িশা মুখী, বঙ্গে বর্ষা এলেও তা রাজ্যবাসীর মন ভরাবে না

শিশুটির অস্বাভাবিক মৃত্যুর খবর প্রকাশ্যে এলে বিপদ বাড়তে পারে। পুলিশের চোখে ধুলো দিতে পরিবারের তরফে তাই তড়িঘড়ি শবদাহ করে ফেলা হয়। যাই হোক এতবড় ঘটনা চাপা থাকে না। তাই পুলিশের কানে খবর পৌঁছাতে সময় নেয়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জিজ্ঞাসাবাদ করেই মৃত শিশুর বাড়িতে চলে আসে। তারপর এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের তালিকায় পাথর খাদানের ম্যানেজার সেলভা কুমারও রয়েছে। সেই শিশুটির বাবাকে জিলেটিন স্টিক সরবরাহ করেছিল।

(The above story first appeared on LatestLY on Jun 11, 2020 10:03 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).