Monuments To Be Reopened: ৬ জুলাই থেকে জনসাধারণের খুলছে তাজমহল, লালকেল্লা সহ দেশের সব স্মৃতিসৌধ
৬ জুলাই থেকে সারা দেশে সব স্মৃতিসৌধ (Monuments) খুলছে। আজ এই সিদ্ধান্তের কথা জানালেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল (Prahlad Singh Patel)। তিনি জানান, আর্জিওলজিক্যাল সাার্ভে অফ ইন্ডিয়ার (ASI) আওতাধীন সব স্মৃতিসৌধ খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৬ জুলাই থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। জুন মাসের শুরুতে সংস্কৃতি মন্ত্রক 3 হাজারেও বেশি স্মৃতিসৌধের মধ্যে ৮২০টি খুলে দিয়েছিল। বিশেষ করে যে জায়গাগুলিতে ধর্মীয় অনুষ্ঠান হয়।
নতুন দিল্লি, ২ জুলাই: ৬ জুলাই থেকে সারা দেশে সব স্মৃতিসৌধ (Monuments) খুলছে। আজ এই সিদ্ধান্তের কথা জানালেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল (Prahlad Singh Patel)। তিনি জানান, আর্জিওলজিক্যাল সাার্ভে অফ ইন্ডিয়ার (ASI) আওতাধীন সব স্মৃতিসৌধ খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৬ জুলাই থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। জুন মাসের শুরুতে সংস্কৃতি মন্ত্রক 3 হাজারেও বেশি স্মৃতিসৌধের মধ্যে ৮২০টি খুলে দিয়েছিল। বিশেষ করে যে জায়গাগুলিতে ধর্মীয় অনুষ্ঠান হয়।
করোনাভাইরাস সঙ্কটের পরিপ্রেক্ষিতে প্রায় ৩ হাজার ৬৯১টি স্মৃতিসৌধ এবং প্রত্নতাত্ত্বিক স্থান ১৭ মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল। একটি টুইট বার্তায় মন্ত্রী বলেছেন, "সংস্কৃতি মন্ত্রক এবং এএসআই-র সঙ্গে আলাচনা করে ৬ জুলাই থেকে সমস্ত স্মৃতিসৌধ খোলার সিদ্ধান্ত নিয়েছি।" আরও পড়ুন: MHA: আধাসামরিক বাহিনীতে অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্টস পদে যোগ দিতে পারবেন তৃতীয় লিঙ্গের মানুষও, যুগান্তকারী সিদ্ধান্তের পথে কেন্দ্র
আজ মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল বলেন, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের জারি করা সমস্ত করোনভাইরাস সম্পর্কিত নির্দেশিকা মেনে চলা হবে। দর্শনার্থীদের মাস্ক পর বাধ্যতামূলক করা হতে পারে। তবে স্মূতিসৌধ খোলার সিদ্ধান্ত রাজ্য ও জেলা প্রশাসনের সম্মতিত নেওয়া হবে। সংস্কৃতি মন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন যে স্বাস্থ্য মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারা জারি করা কঠোর প্রোটোকল মেনেই স্মৃতিসৌধগুলি খোলা হবে।
(The above story first appeared on LatestLY on Jul 02, 2020 06:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

