Swachh Survekshan 2020 Results: পরপর চারবার দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর ইন্দোর

পরিষ্কার-পরিচ্ছন্ন শহরের তালিকায় শীর্ষে মধ্যপ্রদেশের ইন্দোর (Indore)। আজ স্বচ্ছ সর্বেক্ষণ ২০২০-র (Swachh Survekshan 2020) ফল প্রকাশ হয়েছে। সারা দেশের মধ্যে সবচেয়ে পরিষ্কার শহর (Cleanest City) হচ্ছে ইন্দোর। এনিয়ে পর পর ৪ বার শীর্ষস্থানে জায়গা করে নিল এই শহর। গুজরাতের সুরাত দেশের দ্বিতীয় সবচেয়ে পরিষ্কার শহর। তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্রের নভি মুম্বই।

Swachh Survekshan 2020 Results: পরপর চারবার দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর ইন্দোর
Swachh Survekshan 2020 Results (Photo Credits: @MoHUA_India)

নতুন দিল্লি, ২০ অগাস্ট: পরিষ্কার-পরিচ্ছন্ন শহরের তালিকায় শীর্ষে মধ্যপ্রদেশের ইন্দোর (Indore)। আজ স্বচ্ছ সর্বেক্ষণ ২০২০-র (Swachh Survekshan 2020) ফল প্রকাশ হয়েছে। সারা দেশের মধ্যে সবচেয়ে পরিষ্কার শহর (Cleanest City) হচ্ছে ইন্দোর। এনিয়ে পর পর ৪ বার শীর্ষস্থানে জায়গা করে নিল এই শহর। গুজরাতের সুরাত দেশের দ্বিতীয় সবচেয়ে পরিষ্কার শহর। তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্রের নভি মুম্বই।

১ লাখের কম জনসংখ্যার বিভাগে, মহারাষ্ট্রের করাদ প্রথম স্থান অর্জন করেছে, তারপরে ওই রাজ্যেরই সাসওয়াদ এবং লোনাভালা রয়েছে। সামগ্রিক পারফরম্যান্সের ক্ষেত্রে সেরা রাজ্যগুলিকে দুটি বিভাগে বিভক্ত করা হয়েছিল- একশোর বেশি আরবান লোকাল বডি (ইউএলবি) থাকা রাজ্য এবং একশোর কম ইউএলবি থাকা রাজ্য। প্রথম বিভাগে-ছত্তিসগড় দ্বিতীয়বারের মতো পুরস্কার পেয়েছে। দ্বিতীয় বিভাগে ঝাড়খণ্ড এই পুরস্কার জিতেছে। আরও পড়ুন: COVID-19 Cases In India: ১ দিনে সংক্রামিত প্রায় ৭০ হাজার, ভারতে মোট করোনা আক্রান্ত ২৮ লাখেরও বেশি

মোট ১২৯ টি শীর্ষ শহর ও রাজ্যকে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরি এই পুরস্কার দিয়েছেন ‘স্বচ্ছ মহোৎসব’ নামের ভার্চুয়াল প্রোগ্রামে। আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক এই কর্মসূচির আয়োজন করেছিল। ফলাফল ঘোষণা করার কথা ছিল এমন প্রধানমন্ত্রী নরন্দ্র মোদির। তবে তিনি এই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।

(The above story first appeared on LatestLY on Aug 20, 2020 12:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).