Firozabad Shootout: উত্তরপ্রদেশে প্রকাশ্যে গুলি করে খুন পুলিশ আধিকারিককে, দেখুন ভিডিয়ো
শুক্রবার রাতে প্রকাশ্যে পুলিশ সাব ইন্সপেক্টরের উপর গুলি চালিয়ে তাঁকে খুন করল অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলায়।
ফিরোজাবাদ: শুক্রবার রাতে প্রকাশ্যে পুলিশ সাব ইন্সপেক্টরের (Sub Inspector) উপর গুলি (shot) চালিয়ে তাঁকে খুন (killed) করল অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা (unknown miscreants)। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ফিরোজাবাদ (Firozabad) জেলায়। মৃত সাব ইন্সপেক্টর দীনেশ মিশ্র আরাভ পুলিশ স্টেশনে কর্মরত ছিলেন। ওই থানার একজন কনস্টেবলকে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সূত্রে জানা গেছে, আরাভ (Arav) থানার অন্তর্গত পাইগু রোড (Paigu Road) এলাকায় কর্তব্যরত থাকা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা দীনেশ মিশ্র ও একজন কনস্টেবলকে লক্ষ্য করে গুলি চালায়। তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে সেখানে গিয়ে মৃত সাব ইন্সপেক্টর দেহ ও জখম কনস্টেবলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে ওই এলাকায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে। আরও পড়ুন: Delhi Bill 2023: অসাংবিধানিক! প্রায় বিরোধীশূন্য লোকসভায় পাশ দিল্লি (সংশোধনী) বিল ২০২৩
দেখুন ভিডিয়ো:
फिरोजाबाद
➡️दारोगा दिनेश मिश्रा को अज्ञात बदमाशों ने मारी गोली
➡️बदमाशों ने उनके ही थाना क्षेत्र के पैगू रोड पर मारी गोली
➡️घटना को अंजाम देकर बदमाश मौके से हुए फरार
➡️इलाके में दहशत का माहौल, सूचना पर पहुंचा पुलिस फोर्स
➡️घायल दारोगा को अस्पताल में कराया भर्ती, हालत गंभीर… pic.twitter.com/IXjdh0Xfgu
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) August 3, 2023
(The above story first appeared on LatestLY on Aug 03, 2023 10:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

