Ghaziabad Shocker: উত্তরপ্রদেশে বিশেষ চাহিদাসম্পন্ন যুবককে বেধড়ক মারধর, দেখুন মর্মান্তিক ভিডিয়ো
ওই যুবকের অভিযোগ, ওই কুকুরটি তাঁর বাড়ির সামনে মলত্যাগ করে জায়গাটা নোংরা করত। তাই কুকুরের মালিক কেতন সাবরওয়ালকে তিনি কুকুরটিকে রেললাইনের কাছে নিয়ে গিয়ে মলত্যাগ করানোর পরামর্শ দিয়েছিলেন। কিন্তু, তাঁর কথা না শুনে ঝগড়া করতে থাকে ওই ব্যক্তি।
- Read in
- বাংলা
গাজিয়াবাদ: প্রতিবেশীর কুকুর (Dog) তাঁর বাড়ির সামনে মলত্যাগ (Defecating) করে নোংরা করছিল। তাই নিয়ে প্রতিবেশীর সঙ্গে বচসা শুরু হয়েছিল বিশেষ চাহিদাসম্পন্ন এক যুবকের (Specially Abled Youth)। এর জেরে তাঁকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়ার পাশাপাশি বেধড়ক মারধর (Thrashed) করল ওই প্রতিবেশী ও তার সঙ্গীরা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদে (Ghaziabad Shocker) , ইন্দিরাপুরমের (Indirapuram) বসুন্ধরা সেক্টর-২ (Vasundhara Sector-2) এলাকায়। এই ঘটনার ভিডিয়ো (video) সোশ্যাল মিডিয়াতে ভাইরাল (viral) হতেই নড়েচড়ে বসে পুলিশ। তারপরই ওই নির্যাতিত যুবকের মোহিত কুমারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্তও।
ওই যুবকের অভিযোগ, ওই কুকুরটি তাঁর বাড়ির সামনে মলত্যাগ করে জায়গাটা নোংরা করত। তাই কুকুরের মালিক কেতন সাবরওয়ালকে তিনি কুকুরটিকে রেললাইনের কাছে নিয়ে গিয়ে মলত্যাগ করানোর পরামর্শ দিয়েছিলেন। কিন্তু, তাঁর কথা না শুনে ঝগড়া করতে থাকে ওই ব্যক্তি। পরে কিছু লোকজন নিয়ে এসে ওই যুবককে বেধড়ক মারধর করে।
দেখুন মর্মান্তিক ওই ঘটনার ভিডিয়ো:
गाजियाबाद के वसुंधरा में कुत्ता घुमाने को लेकर हुए विवाद में युवक की पिटाई। वीडियो वायरल होने के बाद पुलिस ने किया मुकदमा दर्ज। pic.twitter.com/9auRXYdpjc
— Priya singh (@priyarajputlive) November 24, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 24, 2022 05:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

