Sonu Nigam Attacked: সোনুর কাছে ক্ষমা চাওয়া হয়েছে, দাবি শিবসেনা বিধায়কের মেয়ের
সুপ্রদা বলেন, সোনু নিগমের অনুষ্ঠান শেষে তাঁর সঙ্গে নিজস্বী তুলতে যান স্বপ্ননীল। সেই সময় স্বপ্ননীলের সঙ্গে সোনুর নিরাপত্তারক্ষীদের বাকবিতণ্ডা শুরু হয়। সোনুর বড় ভক্ত স্বপ্ননীল।
মুম্বই, ২১ ফেব্রুয়ারি: চেম্বুরে গানের অনুষ্ঠান শেষ করে মঞ্চ থেকে নামার সময় সোনু নিগমের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সোনু নিগমের উপর হামলার অভিযোগ উঠতেই শিল্পী চেম্বুর থানায় যান। সোনুর উপর হামলার ঘটনায় শিবসেনা বিধায়ক প্রকাশ পাটেরপেকরের ছেলে স্বপ্ননীল অভিযুক্ত বলে খবর ছড়ায়। যা নিয়ে এবারমুখ খুললেন স্বপ্ননীলের দিদি সুপ্রদা। তিনি বলেন, সোনু নিগমের অনুষ্ঠান শেষে তাঁর সঙ্গে নিজস্বী তুলতে যান স্বপ্ননীল। সেই সময় স্বপ্ননীলের সঙ্গে সোনুর নিরাপত্তারক্ষীদের বাকবিতণ্ডা শুরু হয়। সোনুর বড় ভক্ত স্বপ্ননীল। আর ওই সময় শিল্পীর সঙ্গে নিজস্বী তোলাই তাঁর ভাইয়ের উদ্দেশ্যে ছিল বলে জানান সুপ্রদা। বিষয়টি নিয়ে শোরগোল শুরু হলে, তাঁরা সোনু নিগমের কাছে ক্ষমাও চেয়ে নেন বলে জানান শিবসেনা বিধায়কের কন্যা সুপ্রদা।
আরও পড়ুন: Sonu Nigam Attacked: 'ভাগ্য ভাল বেঁচে গিয়েছি', হামলার পর মুখ খুললেন সোনু নিগম
চেম্বুরের বিধায়ক প্রকাশ পাটেরপেকরও বলেন, তাঁর ছেলে অত্যন্ত নম্র, ভদ্র।সোনু নিগমের সঙ্গে নিজস্বী তুলতে চেয়েই স্বপ্ননীল মঞ্চের কাছাকাছি চলে যান। য়া হয়েছে,তা ভুল কিন্তু তাঁর ছেলে অত্যন্ত ভাল বলে দাবি করেন চেম্বুরের বিধায়ক।
(The above story first appeared on LatestLY on Feb 21, 2023 01:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

