Gujarat Accident: ভাইবোনেরা মিলে নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, জলে ডুবে মৃত্যু ৬ জনের
খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় মেহমাদাবাদ থানার পুলিশ এবং দমকল। পুলিশ এসেই উদ্ধারকাজ চালিয়ে ছ'টি মৃতদেহ উদ্ধার করে।
নয়াদিল্লিঃ গুজরাটে (Gujarat) মর্মান্তিক দুর্ঘটনা (Accident)। নদীতে (River) স্নান (Bath) করতে গিয়ে ডুবে (Drowned) মৃত্যু এক পরিবারের ৬ জনের। বুধবার রাতে নদী থেকে চার মহিলা সহ দু'জনের দেহ উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গুজরাটের খেদা জেলার কানিজ গ্রামে। এদিন ভাই-বোনেরা মিলে মেসো নদীতে স্নান করতে গিয়েছিল বলে স্থানীয় সূত্রে খবর। সেখানেই তলিয়ে যায় তাঁরা। পরে উদ্ধারকার্য চালিয়ে ওই ছ'জনের দেহ উদ্ধার করা হয়।
জলে ডুবে মৃত্যু একই পরিবারের ৬ জনের
পুলিশ সূত্রে খবর, মৃতদের বয়স ১৪ থেকে ২১ বছরের মধ্যে। মৃতদের মধ্যে দু'জনের বাড়ি কানিজ গ্রামেই। অন্যরা আমেদাবাদের বাসিন্দা। ওই গ্রামে বেড়াতে এসেছিল তাঁরা। অনেকদিন পর ভাই-বোনেরা এক হওয়ায় চলছিল আনন্দ। বুধবার বিকেলে সকলে একসঙ্গে নদীতে স্নান করতে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাঁরা। আর এতেই ঘটে বিপদ! স্থানীয় সূত্রে খবর, প্রথমে নদীতে স্নানের সময় ভেসে যায় একজন। তাঁকে উদ্ধার করতে গিয়েই বাকিরাও তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় মেহমাদাবাদ থানার পুলিশ এবং দমকল। পুলিশ এসেই উদ্ধারকাজ চালিয়ে ছ'টি মৃতদেহ উদ্ধার করে। ইতিমধ্যেই মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে একই পরিবারের এই ৬ জনের মৃত্যুতে কানিজ গ্রামে শোকের ছায়া।
ভাইবোনেরা মিলে নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, জলে ডুবে মৃত্যু ৬ জনের
Read: https://t.co/9YaWDPJsQS
— LatestLY (@latestly) May 1, 2025
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

