Russia-Ukraine War: ইউক্রেনের সুমি থেকে উদ্ধার সমস্ত ভারতীয় পড়ুয়া, জানাল বিদেশ মন্ত্রক

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি নিজে ট্যুইট করে সুমি থেকে পড়ুয়াদের উদ্ধারের খবর জানান। প্রসঙ্গত বিদেশ মন্ত্রকের আগে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী জানান, সুমিতে আটকে নেই ভারতীয়রা।ইউক্রেনের যুদ্ধ বিধ্বস্ত ওই শহর থেকে সব পড়ুয়াদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে।

Russia-Ukraine War: ইউক্রেনের সুমি থেকে উদ্ধার সমস্ত ভারতীয় পড়ুয়া, জানাল বিদেশ মন্ত্রক
Indian Student Stucks In Sumy (Photo Credit: ANI/Twitter)

কিভ, ৮ মার্চ:  ইউক্রেনের (Ukraine) যুদ্ধ বিধ্বস্ত শহর সুমি (Sumy)থেকে সমস্ত ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করা হয়েছে। জানানো হল বিদেশ মন্ত্রকের (MEA) তরফে। বিদেশ মন্ত্রকের তরফে মঙ্গলবার বিকেলে জানানো হয়, সুমিতে আটকে থাকা সমস্ত ভারতীয় পড়ুয়াদের (Indian Student)  উদ্ধার করা হয়েছে। অপারেশন গঙ্গার মাধ্যমে পশ্চিম ইউক্রেনের এই শহর থেকে ৬৯৪ জন পড়ুয়াকেই উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।

 

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি নিজে ট্যুইট করে সুমি থেকে পড়ুয়াদের উদ্ধারের খবর জানান। প্রসঙ্গত বিদেশ মন্ত্রকের আগে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী জানান, সুমিতে আটকে নেই ভারতীয়রা। ইউক্রেনের যুদ্ধ বিধ্বস্ত ওই শহর থেকে সব পড়ুয়াদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন:  Russia-Ukraine War: ইউক্রেনের যুদ্ধ বিধ্বস্ত সুমি থেকে উদ্ধার ৬৯৪ জন ভারতীয় পড়ুয়া, আশ্বস্ত করলেন কেন্দ্রীয় মন্ত্রী

সুমি থেকে পড়ুয়াদের উদ্ধার করে পোলটাভা নিয়ে আসা হয়। পোলটাভা থেকে এরপর ট্রেন ধরে নির্দিষ্ট জায়গায় পৌঁছলে, সেখান থেকে ওই পড়ুয়াদের ভারতের উদ্দেশে রওনা করানো হবে বলে জানানো হয়।

(The above story first appeared on LatestLY on Mar 08, 2022 07:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).