Rape: খাবারে মাদক মিশিয়ে তরুণীকে লাগাতার ধর্ষণ, গ্রেফতার দুই অভিযুক্ত

শুধু যৌন নির্যাতন নয়, ওই তরুণীকে মারধরও করা হয়। জ্ঞান ফিরতে সারা শরীরে তীব্র ব্যথা অনুভব করেন নির্যাতিতা।ভোরবেলা মিয়াপুরে হোস্টেলের সামনে তাঁকে ফেলে পালায় অভিযুক্তরা।

Rape: খাবারে মাদক মিশিয়ে তরুণীকে লাগাতার ধর্ষণ, গ্রেফতার দুই অভিযুক্ত
প্রতীকী ছবি (Photo Credits: IANS)

নয়াদিল্লিঃ রাতের অন্ধকারে ফের ধর্ষণের (Rape) ঘটনা। পানীয়ে মাদক (Drugs) মিশিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের (Hyderabad) মিয়াপুরে (Miyapur)। জানা গিয়েছে, ওই তরুণীকে ধর্ষণ করেন দুই রিয়াল এস্টেট (Real Estate) কর্মী। নির্যাতিতার অভিযোগ, এই দুই ব্যাক্তির সঙ্গে বাড়ি দেখতে মিয়াপুর এলাকায় গিয়েছিলেন তিনি। সেখান থেকে ইয়াদাগিরিগুট্টায় একটি বাড়ি দেখানোর জন্য নিয়ে যাওয়া হয় তাঁকে। পথে গাড়ি খারাপ হয়ে যাওয়ায় একটি হোটেলে খাবার খেতে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে খাবার খেতে রাজি হননি ওই তরুণী। এরপর তাঁকে একটি মিষ্টি এবং পানীয় দেওয়া হয়। তা গ্রহণ করেন তিনি। সেই পানীয় পান করার পর থেকেই অস্বস্তি অনুভব করেন নির্যাতিতা। অজ্ঞান হয়ে যান তিনি। সেই সুযোগে মহিলাকে গাড়িতে তুলে ভোররাত পর্যন্ত ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শুধু যৌন নির্যাতন নয়, ওই তরুণীকে মারধরও করা হয়। জ্ঞান ফিরতে সারা শরীরে তীব্র ব্যথা অনুভব করেন নির্যাতিতা।ভোরবেলা মিয়াপুরের একটি হোস্টেলের সামনে তাঁকে ফেলে পালায় অভিযুক্তরা। ঘটনায় অভিযুক্ত জনার্ধন ও সাঙ্গা রেড্ডিকে নামে দু'জনকে গ্রেফতার করা হয়েছে।

এই খবরটিও পড়ুনঃ রাজভবন যৌন হেনস্থা কাণ্ডে নয়া মোড়! রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অস্থায়ী মহিলা কর্মী

(The above story first appeared on LatestLY on Jul 04, 2024 09:07 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).