Lakhimpur Kheri: লখিমপুর খেরিতে ২ দলিত কিশোরী বোনকে ধর্ষণ করে খুন, গ্রেপ্তার ৬
উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) দুই দলিত কিশোরী বোনকে ধর্ষণ ও খুনের দায়ে ৬ জনকে গ্রেপ্তার করল পুলিশ।
লখিমপুর খেরি, ১৫ সেপ্টেম্বর: উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) দুই দলিত কিশোরী বোনকে ধর্ষণ ও খুনের দায়ে ৬ জনকে গ্রেপ্তার করল পুলিশ। প্রধান অভিযুক্ত ছোটু গৌতম ইতিমধ্যেই পুলিশের জেরায় অভিযোগ স্বীকার করেছে। সে জানিয়েছে, দলিত বোনদের একজনকে বিয়ে করতে চেয়েছিল। বিয়ের প্রস্তাব দিলে কিশোরী তা প্রত্যাখ্যান করায় মেজাজ বিগরে যায় তার। বন্ধুদের বিষয়টি জানায়। তারপর সবাই মিলে দুই বোনকে অপহরণ করে। গণধর্ষণের পর খুন করে গাছের ডালে দেহ ঝুলিয়ে দেয়। আরও পড়ুন-Nude Photoshoot Controversy: তাঁর ছবিতে কারসাজি করা হয়েছে, নগ্ন ফটোশ্যুট বিতর্কে পুলিশকে বললেন রণবীর সিং
পুলিশ সুপার সঞ্জীব সুমন জানিয়েছেন, অপরাধ করার আগে দুই বোনকে যাতে বন্ধুরা চিনতে পারে, তাঁর বন্দোবস্ত করেছিল প্রধান অভিযুক্ত। বুধবার বিকেলে বাড়ি থেকে দুই কিশোরীকে অপহরণ করা হয়। অপহরণকারীরা বাইকে চড়ে এসেছিল। তাই অভিযুক্তদের চিহ্নিত করেছেন কিশোরীদের পরিবারের সদস্যরা। পকসো-সহ ভারতীয় দন্ডবিধির প্রাসঙ্গিক ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
(The above story first appeared on LatestLY on Sep 15, 2022 10:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

