Rajasthan Shocker: সন্দেহের বশে স্ত্রীকে তরোয়াল দিয়ে কুপিয়ে খুন স্বামীর
সন্দেহের বশে স্ত্রীকে তরোয়াল দিয়ে কুপিয়ে খুন স্বামীর। ঘটনাটি ঘটেছে রাজস্থানের যোধপুরের লুনি অঞ্চলের পিপারলি গ্রামের। খুনের পর পুলিশের কাছে আত্মসমর্পণ করে ব্যক্তি। অভিযুক্তের নাম বিস্নারাম ভিল। তার কাছ থেকে ধারালো অস্ত্রটিও উদ্ধার করে পুলিশ। স্ত্রীয়ের চরিত্র নিয়ে সন্দেহের বশে খুন বলে স্বীকার করে অভিযুক্ত। বেশ কিছুদিন ধরে অশান্তি চলায় বাপের বাড়িতেই থাকছিল স্ত্রী।
যোধপুর, ১১ মে: সন্দেহের বশে স্ত্রীকে তরোয়াল দিয়ে কুপিয়ে খুন (Murder) স্বামীর। ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) যোধপুরের (Jodhpur) লুনি অঞ্চলের পিপারলি গ্রামের। খুনের পর পুলিশের কাছে আত্মসমর্পণ করে ব্যক্তি। অভিযুক্তের নাম বিস্নারাম ভিল। তার কাছ থেকে ধারালো অস্ত্রটিও উদ্ধার করে পুলিশ। স্ত্রীয়ের চরিত্র নিয়ে সন্দেহের বশে খুন বলে স্বীকার করে অভিযুক্ত। বেশ কিছুদিন ধরে অশান্তি চলায় বাপের বাড়িতেই থাকছিল স্ত্রী।
স্ত্রীকে রবিবার বাপের বাড়ি থেকে ফেরত নিয়ে আসে বিস্নারাম। এরপরই স্ত্রীকে খুন করে সে। মৃতার নাম নীলম, বয়স ৩৫। এই ঘটনার সময় ঘরে শুধু তারাই ছিলেন। পুলিশের বয়ান অনুযায়ী, তাদের মধ্যে ঝগড়া অশান্তি হয়। মারামারিও হয় বলে খবর। এরপর স্ত্রী ঘুমিয়ে পড়লে ঘুমের মধ্যেই তরোয়াল দিয়ে কুপিয়ে খুন করে সে। আরও পড়ুন, বড়সড় 'ভ্যাকসিন স্ক্যাম'? করোনা টিকা নিয়ে দুর্নীতির আশঙ্কায় বিজেপি
পুলিশ এও জানায়, মহিলার গলায় তরোয়াল চালানো হয়। অস্বাভাবিক রক্তক্ষয়ের জেরে তার মৃত্যু হয়। খুন করার পর পুলিশের কাছে এসে আত্মসমর্পণ করে অভিযুক্ত। পুলিশ তড়িঘড়ি সেখানে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। খুনের অপরাধে মৃতার স্বামীকে গ্রেফতার করা হয়। বিস্নারাম ও নীলম দুজনেই রাজমিস্ত্রির কাজ করত বলে জানা যায়।
(The above story first appeared on LatestLY on May 11, 2021 02:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

