Rajasthan: কপালে তিলক কেটে স্কুলে হজির হলে, ছাত্রকে হেনস্থার অভিযোগ
আলওয়ারের চোমা গ্রামে দুই সম্প্রদায়ের পড়ুয়াদের মধ্যে বিবাদ শুরু হলে, তাদের বাবা-মারাও জড়িয়ে পড়েন। রিপোর্টে প্রকাশ, শুভম রাজপুত নামে একাদশ শ্রেণির ওই ছাত্রের কপালে তিলক দেখে, তার প্রতিবাদ করেন মুসলিম সম্প্রদায়ের অন্য পড়ুয়ারা।
জয়পুর, ২৮ জুলাই: দুই সম্প্রদায়ের মধ্যে ফের উত্তেজনা ছড়াল রাজস্থানে। এবার রাজস্থানের আলওয়ারে এক পড়ুয়াকে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল। আলওয়ারের ওই স্কুলে হিন্দু ছাত্র কপালে তিলক কেটে ক্লাসে হাজির হলে, তাকে অন্যরা টেনে নিয়ে যায় বলে অভিযোগ। আলওয়ারের চোমা গ্রামে দুই সম্প্রদায়ের পড়ুয়াদের মধ্যে বিবাদ শুরু হলে, তাদের বাবা-মারাও জড়িয়ে পড়েন। রিপোর্টে প্রকাশ, শুভম রাজপুত নামে একাদশ শ্রেণির ওই ছাত্রের কপালে তিলক দেখে, তার প্রতিবাদ করেন মুসলিম সম্প্রদায়ের অন্য পড়ুয়ারা। যা নিয়ে উত্তেজনা ছড়ালে দুই সম্প্রদায়ের প্রায় ৫০০ মানুষ স্কুলের বাইরে এসে জড়ো হয়ে যান।
ঘটনার খবর পেয়ে পুলিশ আলওয়ারের ওই স্কুলে হাজির হয় এবং মোতায়েন করা হয় কড়া নিরাপত্তা। প্রসঙ্গত ছেলেকে হেনস্থা করা হয়েছে, এই অভিযোগে পুলিশের দ্বারস্থ হন শুভমের বাবা-মা।
Advertisement
সম্পর্কিত খবর
Rajasthan: হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় তরুণীকে ধর্ষণ, শিউরে ওঠা ঘটনা
Rajasthan: কপালে তিলক কেটে স্কুলে হজির হলে, ছাত্রকে হেনস্থার অভিযোগ
Alwar: অনলাইন গেমের জেরে মানসিক ভারসাম্য হারিয়েছে রাজস্থানের কিশোর, মর্মান্তিক ভিডিয়ো
Alwar Shocker: রেল লাইনের ধারে প্রস্রাবের ফল! বন্দে ভারত ট্রেনের ধাক্কায় গোরু ছিটকে এসে ঘাড়ে পড়ে মৃত বৃদ্ধ
Advertisement
Advertisement
Advertisement