Delhi: অর্থমন্ত্রকের বাইরে সার্ভিস রিভালবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী RAC কনস্টেবল

দিকে তদন্তকারী পুলিস আধিকারিক জানিয়েছেন, ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে জানিয়েেছ পুলিস।

Delhi: অর্থমন্ত্রকের বাইরে সার্ভিস রিভালবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী RAC কনস্টেবল
প্রতীকী ছবি(ANI)

দিল্লি, ২৫জুন, ২০১৯:  রাজধানী দিল্লিতে কেন্দ্রীয অর্থমন্ত্রকের বাইরে আত্মঘাতী রাজস্থান আর্মড কনস্টেবুলারি (RAC) -র এক কনস্টেবল। নিজের সার্ভিস রিভালবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয় সে। মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের বা( Union Finance Ministry) নাগাদ হঠা‌ৎ গুলি শব্দ শুনে ছুটে আসেন সকলে। দেখা যায় মাটিতে রক্তাক্ত অবস্থায় পেড়ে রয়েছেন আরএসি—র কনস্টেবল জয় নারাইন(‌৪৮)‌।

দিল্লি পুলিসের ডেপুটি কমিশনার মধুর বর্মা জানিয়েছেন নিজের সার্ভিস রিভালবার থেকেই গুলি জালিয়েছেন জয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। আরও পড়ুন,বেপরোয়া গতি রুখতে কড়া আইন, দোষ প্রমাণে ১ লাখ টাকা পর্যন্ত জরিমানা

এদিকে তদন্তকারী পুলিস আধিকারিক জানিয়েছেন, ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে জানিয়েেছ পুলিস।

তাঁর সহকর্মীরা জানিয়েছে দীর্ঘ ছুটি কাটিয়ে কয়েকদিন হল ডিউটিতে যোগ দিয়েছিলেন জয়। মঙ্গলবার দুপুরে অর্থমন্ত্রকের বাইরে একটি গাছে নিচে বিশ্রাম নিতে গিেয়ছিলেন তিনি। সেখানেই নিজের সার্ভিস রিভালবার থেকে পর পর দুটি গুলি চালান জয়।

(The above story first appeared on LatestLY on Jun 25, 2019 02:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).