Prakash Singh Badal Dies: পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের জীবনাবসান
চার দফায় পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে বসা প্রকাশ সিং বাদলের (Prakash Singh Badal) জীবনাবসান হল।
- Read in
- বাংলা
চার দফায় পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে বসা প্রকাশ সিং বাদলের (Prakash Singh Badal) জীবনাবসান হল। ৯৫ বছর বয়েসে প্রয়াত হলেন শিরোমণি অকালি দলের প্রধান প্রকাশ সিং বাদল। ১৯৭০-৭১, ১৯৭৭-৮০, ১৯৯৭-২০০২ এবং ২০০৭-২০১৭, চার দফায় মোট ২০ বছর তিনি পঞ্জাবের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তাঁর প্রয়াণে পঞ্জাব তথা দেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হল বলে জানাচ্ছে রাজনৈতিক মহল। মঙ্গলবার, রাত ৮টা ২৮ মিনিটে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন বলে জানা গিয়েছে।
ক দিন ধরেই শ্বাসকষ্টের সমস্যায় তিনি গুরুতর অসুস্থ অবস্থায় মোহালির এক বেসরকারী হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর ছেলে সুখবীর সিং বাদল মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
২০১৫ সালে তাঁকে পদ্ম বিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছিল। কিন্তু কৃষক আন্দোলনের সমর্থনে প্রকাশ সিং বাদল তাঁর পদ্ম পুরস্কার ফিরিয়ে দিয়ে প্রতিবাদ জানিয়ে ছিলেন। আরও পড়ুন-মোদী পদবী মামলায় এবার গুজরাট হাইকোর্টের দ্বারস্থ রাহুল গান্ধী
দেখুন টুইট
Former #Punjab CM and SAD patriarch #ParkashSinghBadal passes away at 95 https://t.co/U2cBMp3x4p
— All India Radio News (@airnewsalerts) April 25, 2023
দেখুন টুইট
Saddened by the news of passing away of former Chief Minister of Punjab, Sardar Prakash Singh Badal. My deepest condolences to his family and friends.
— Raghav Chadha (@raghav_chadha) April 25, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 25, 2023 09:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

